নিউজ

করোনার পর কর্মহীন হতে পারেন বিশ্বের ৩৩০ কোটি মানুষ, প্রকাশ্যে আসলো চাঞ্চল্যকর রিপোর্ট

করোনার প্রভাবে বিশ্বের অর্থনীতির হাল বেহাল। করোনার হাত থেকে বাঁচতে একের পর এক দেশে জারি হয়েছে লকডাউন। ফলে বন্ধ উৎপাদন, আমদানি রপ্তানি। কাজ হারিয়েছেন সারা বিশ্বের কয়েক লক্ষ মানুষ। লকডাউন উঠে গেল বিশ্ব জুড়ে এখনও কাজ হারাবেন কয়েক লক্ষ মানুষ। রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রিত সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (ILO) এর একটি রিপোর্ট বলছে, করোনা পরবর্তীতে পৃথিবী জুড়ে কাজ হারাতে পারেন ৩৩০ কোটি মানুষ। এর মধ্যে শুধুমাত্র ভারতেই কাজ হারাতে পারেন প্রায় ৪০ কোটি মানুষ। ILO এর মতে, পরিস্থিতি ২০০৮-০৯ এর অর্থনৈতিক সংকটের থেকেও ভয়াবহ হতে পারে।

ILO এর রিপোর্ট জানাচ্ছে করোনা ভাইরাসের জন্য ২০২০ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ৬.৭% কাজের দিন নষ্ট হবে। শ্রমিকের কাজের দিনের হিসেবে যা ১৯.৫ কোটি পূর্ন সময়ের শ্রমিকের কাজ খোয়ানোর সমান। প্রসঙ্গত, ২০১৯ এর ডিসেম্বরেই ILO পূর্বাভাস দিয়েছিল যে, সংশ্লিষ্ট মাসে বিশ্ব জুড়ে আড়াই কোটি মানুষ বেকার হয়ে যেতে পারে। করোনা ভাইরাস দীর্ঘস্থায়ী হওয়ায় তা যে আরও বাড়বে সেকথা বলাই বাহুল্য। আর এদিনের রিপোর্টে সেটাই উঠে এলো। করোনা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি করে পড়বে অসংগঠিত ক্ষেত্রে। সংগঠিত ক্ষেত্রেও প্রভাব পড়বে কিন্তু অসংগঠিত ক্ষেত্রের তুলনায় কিছুটা কম।

দুদিন আগেই ILO এর আর একটি রিপোর্টে দেখা গিয়েছিল করোনা পরবর্তীতে শুধুমাত্র ভারতেই ৪০ কোটি মানুষ কাজ হারাতে পারেন। এই লকডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারত, নাইজেরিয়া এবং ব্রাজিলে বলে উল্লেখ করা হয়েছিল ওই রিপোর্টে। করোনা আটকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই জারি হয়েছে লকডাউন বা শাটডাউন। ফলে সাধারণ মানুষের হাতে কাজ নেই, নেই নগদের জোগান। স্তব্ধ আর্থিক লেনদেন। রাষ্ট্রপুঞ্জের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন খারাপ পরিস্থিতি আর তৈরি হয়নি। এই পরিস্থিতিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে মত রাষ্ট্রপুঞ্জের। এখন এটাই দেখার লকডাউন ওঠার পর বিশ্বের অর্থনীতির কি অবস্থা হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026