নিউজ

সুমেরু অঞ্চলে ওজন গহ্বর বাড়ছে, বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের

করোনা মহামারির আতঙ্কে গৃহবন্দি সারা বিশ্ব। যার ফলে বেশ কিছু প্রাকৃতিক পরিবেশে ভারসাম্য ফিরে আসার ছবি সামনে আসছে। এর মধ্যেই এল খারাপ খবর। ওজন স্তরের গর্ত বাড়ছে ক্রমাগত। উত্তর গোলার্ধের এই মেরু ভল্লুকের দেশে এমন এক ভয়ানক কান্ড ঘটে যাওয়ায় আতঙ্কিত বিজ্ঞানীরা। হঠাৎ করে সুমেরু প্রদেশে ওজন গহ্বর সৃষ্টি কারণ নিয়ে চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের অনুমান, লকডাউনের আবহে বিশ্ব জুড়ে আর্থিক কর্মকাণ্ড বন্ধ থাকায় বায়ুদূষণ কমছে। তবে ওজন গহ্বর সৃষ্টির সঙ্গে এর কোন সম্পর্ক নেই বলেই মনে করছেন তারা। আবহাওয়া বিজ্ঞানীদের দাবি, সুমেরুর আকাশে বায়ুমন্ডলের উষ্ণতা হঠাৎ করে কমে যাওয়ার কারণে পোরাল ভর্টেক্স বা মেরু ঘূর্ণাবর্ত স্থিতিশীল হয়ে পড়েছে। তার উপর সুমেরুর বায়ুমন্ডলে ক্লোরিন ও ব্রোমাইন মতো বিষাক্ত গ্যাসের উপস্থিতি বাড়তে থাকায় ওজন স্তরের ক্ষয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বাড়ছে।

প্রসঙ্গত, সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওজন স্তর। যে কারণে বায়ুমন্ডলের এই স্তরকে প্রাকৃতিক সৌর পর্দাও বলা হয়। ফলে এই স্তরে গহ্বরের সৃষ্টি হলে বিপদ বাড়তে পারে পৃথিবীর। সুমেরু থেকে গহ্বর বাড়তে বাড়তে গ্রিনল্যান্ডের দক্ষিণ প্রান্তে এসে পৌঁছালে মারাত্মক ক্ষতির মুখোমুখি হতে হবে মানব সভ্যতাকে। তবে এখনই আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রাকৃতিক নিয়মেই কয়েক সপ্তাহের মধ্যে এই গহ্বর মিলিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026