লকডাউনে ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ ঘোষণা রাজ্যের। লকডাউনের মধ্যে সমস্ত স্কুলগুলিকে ‘আগাম ফি’ না নেবার ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলেট। তিনি শিক্ষা আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেছেন, ১৫ মার্চের পর থেকে শিক্ষাবর্ষে স্কুলগুলি আগাম ফি তিন মাসের জন্য নিতে পারবে না। এর সাথেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই ক্লাস করা থেকে বাদ দেওয়া যাবে না। দশম ও দ্বাদশ শ্রেণী ছাড় সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের পরীক্ষা ছাড়াই পাশ করিয়ে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনলাইন ক্লাস ও প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষাদানের বিষয়টি দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।
ছাত্রছাত্রীদের পড়াশোনার যাতে কোনো অসুবিধা না হয় সেটা ভালো করে দেখার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর ১৫ এপ্রিল থেকে উচ্চশিক্ষা ও প্রযুক্তি শিক্ষাকেন্দ্রগুলিকে গরমের ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছেন অশোক গেহলেট। প্রসঙ্গত, বাংলাতেও যাতে ফি না বাড়ানো হয় তাই বেসরকারি স্কুলগুলিকে কড়া নির্দেশ দিয়েছেন বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…