বিনোদন

RRR Delay: কোটি কোটি টাকার লোকসান ‘আরআরআর’-এর নির্মাতাদের! অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন রাম চরণ, জুনিয়র এনটিআর

দেশে ফের কোভিড পরিস্থিতি উদ্বেগজনক। ফের করোনা বৃদ্ধি ঘটায় দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাহল সম্পূর্ণ বন্ধ কিংবা ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা থাকার ঘোষণা করা হয়েছে। একদিকে যেমন দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তেমনই পশ্চিমবঙ্গ সহ বহু রাজ্যে ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার নির্দেশ জারি হয়েছে। তবে কোভিড পরিস্থিতিতে ফের বলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি প্রেক্ষাগৃহে স্থগিত হয়েছে। স্থগিত হয়েছে শাহিদ কপূরের ‘জার্সি’ ছবির মুক্তি। স্থগিত হয়েছে পরিচালক রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘আরআরআর’-এর (RRR) মুক্তি।

এনটিআর জুনিয়র, রাম চরণ, আলিয়া ভট্ট, অজয় দেবগন অভিনীত বলিউডের বিগ বাজেটের ছবি ‘আরআরআর’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ৭ জানুয়ারি। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই ছবির মুক্তি স্থগিতের ঘোষণা করেছেন ছবির নির্মাতারা। পরিচালক রাজামৌলির ‘আরআরআর’ ছবির মুক্তির দিন সামনে এসে যাওয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল প্রোমোশনের কাজ। কিন্তু প্রোমোশনের জন্য ইতিমধ্যেই বেশ অনেক টাকা খরচ করে ফেলেছেন নির্মাতারা। কিন্তু আচমকা ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় কয়েক কোটি টাকার ক্ষতি হল ‘আরআরআর’ ছবির নির্মাতাদের।

বলিউড সূত্রের খবর, এই নতুন ছবির প্রোমোশনের জন্য ইতিমধ্যেই ১৮ থেকে ২০ কোটি টাকা খরচ করে ফেলেছেন ছবির নির্মাতারা। আর ছবি স্থগিত হওয়াতে বিপুল পরিমাণ টাকার ক্ষতি হল নির্মাতাদের। মুম্বইয়ের এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, রাম চরণ এবং জুনিয়র এনটিআরের অনুরাগীদের অন্ধ্রপ্রদেশের বাইরে এই সিনেমার বিভিন্ন প্রচারের অনুষ্ঠানের জন্য শুধু খরচ করা হয়েছে ২-৩ কোটি টাকা। সম্প্রতি ‘বিগ বস’, ‘দ্য কপিল শর্মা শো’-এর মতো একাধিক অনুষ্ঠানে প্রচারের জন্য এসেছিলেন ‘আরআরআর’-এর তারকারা।

এই সিনেমার অন্যতম দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর মূলত দক্ষিণী ছবিতে অভিনয় করেন। দেশের সব শহরে এই দুই দক্ষিণী অভিনেতার জনপ্রিয়তা নাও থাকতে পারে বলে মনে করেন নির্মাতারা। তাই ছবির আর দুই অভিনেতার প্রচারের সময় তাঁদের অসংখ্য অনুরাগীদের নাকি নিয়ে গিয়েছিলেন অনুগামীরক। সেই অনুরাগীদের কাজ ছিল এই দুই দক্ষিণী তারকার জন্য গলা ফাটানো এবং হাততালি দেওয়া। আর এই কাজের জন্য বিলাসবহুল হোটেলের যত্ন-আত্তি পেয়েছিলেন দুই স্টারের অনুগামীরা ত

তবে শেষে এসে তরী ডুবলো। এই ছবির মুক্তি স্থগিত থাকার ফলে এত প্রচার সবই বৃথা। সূত্রের খবর, পরিচালক-প্রযোজকদের মতোই হতাশ হয়েছে দক্ষিণী স্টার রাম চরণ এবং জুনিয়র এনটিআর। জানা যাচ্ছে, মনের দুঃখে কারও সঙ্গে দেখা পর্যন্ত করছেন না দক্ষিণী ইন্ডাস্ট্রির এই দুই তারকা। তাঁদের ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “সারা দেশ জুড়ে জনপ্রিয়তা পেতে চলেছিল ওরা। ওদের হতাশ বললেও কম বলা হবে। বরং ওরা অবসাদগ্রস্ত হয়ে পড়েছে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026