নতুন বছর পড়তেই গোটা বিশ্বে ফের করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বছর শেষ থেকে একাধিক তারকারা করোনায় আক্রান্ত হয়েছে। নতুন বছর পড়তে না পড়তেই বলিউড আর টলিউডের অন্দরে আরো জাঁকিয়ে বসেছে দুষ্টু করোনা । একের পর এক তারকাকে কাবু করছে কোভিড -১৯ এ। বিনোদন জগতে ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। একাধিক তারকা কোভিড পজিটিভ। এবার কোভিড পজিটিভ হলেন সংগীত শিল্পী সোনু নিগম।
এই মুহূর্তে দুবাইতে রয়েছেন ‘সুপার সিঙ্গার ৩’ এর বিচারক। শুধু সোনুই নয়, করোনা আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী, পুত্র এবং শ্যালিকাও। ইনস্টাগ্রামে নিজের একটি ভিডিও শেয়ার করে এই কোভিড আপটেড শেয়ার করে নিয়েছেন ‘আভি মুঝমে কহি’ খ্যাত গায়ক। শেয়ার করা ভিডিয়োতে সোনু জানান, তাঁর করোনা রিপোর্ট পজিটিভ হলেও খুব বেশি অসুস্থ নন তিনি। তাঁর খুব সামান্য উপসর্গ রয়েছে। সোনুর এদিন বলেন, ‘আমরা মনে হয় এখন আমাদের এটা নিয়েই (কোভিড) বাঁচতে হবে। আমি অনেকবার ভাইরাল ফিভার নিয়ে কনসার্টে লাইভ পারফর্ম করেছি, গলা খারাপ থেকেছে, কিন্তু এটা তার চেয়ে অনেক বেটার, আমি মরে যাচ্ছি না’।
নিজের এই দাবি সঠিক প্রমাণ করতে দু-কলি অনুগামীদের উদ্দেশ্যে গেয়েও শোনান সোনু, বুঝিয়ে দিলেন গান গাইতে কোনও সমস্যা হচ্ছে না করোনা আক্রান্ত সংগীত তারকার। সোনু আরও জানান যেহেতু তাঁর স্ত্রী, ছেলে এবং পরিবারের অনান্য সদস্যরাও পজিটিভ তাই সবার সঙ্গে আরও বেশি করে এখন সময় কাটাতে পারবেন তিনি। নিজের ছেলের সঙ্গে অনেকদিন দেখা হয়নি তাঁর, আর এই সুযোগে সেই আফসোস পুষিয়ে নেবেন সুদে-আসলে। তাঁ কথায়, ‘এটা হল হ্যাপি কোভিড ফ্যামিলি’।
সুপার সিঙ্গার ৩ এর শ্যুটিংয়ের জন্য দেশে ফেরবার কথা ছিল সোনুর, কিন্তু সেই পরিকল্পনা এখন কোভিডের জেরে বাতিল করতে হয়েছে, আপতত দুবাইতে নিভৃতবাসে তিনি। সোনুর এই ব্যপারে একটু মন খারাপ কারণ তাঁর জন্য অসুবিধায় পড়তে হচ্ছে রিয়ালিটি শোয়ের সকল নির্মাতাদের। তবে জানার সোনুর বদলে এই সময় শোতে তাঁর জায়গায় প্রক্সি দেবেন শান, অন্যদিকে সুপার সিঙ্গারে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অনু মালিককে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…