টাকা পেয়ে এখন গরীবদের নিয়ে মজা করে এই কাজ করছেন অভিনেত্রী Janhvi Kapoor, এমন আচরণে ক্ষুব্ধ নেটজনতা

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে সম্প্রতি নিজের খারাপ আচরণের জন্যই চর্চিত শ্রীদেবী কন্যা।

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে যেখানে, অভিনেত্রীকে বেশ কিছু বাচ্চা গরিব মানুষকে এড়িয়ে হাসতে হাসতে গাড়িতে উঠে যেতে দেখা গিয়েছে। আর অভিনেত্রীর এই আচরণই পছন্দ হয়নি বেশিরভাগ নেটনাগরিকদের। তারা শ্রীদেবী কন্যার এই আচরণকে অভদ্রতা হিসেবেই ধরে নিয়েছেন। একাধিক কটাক্ষজনক মন্তব্যের তীরে বিদ্ধ করেছেন তাকে। সেই ঝলক মিলবে নেটদুনিয়াতেই। তবে এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি অভিনেত্রীর কাছ থেকে।

কয়েকদিন আগে জনপ্রিয় ফটোগ্রাফার মানব মঙ্গলানীর সূত্র ধরেই একটি ঝলক তুমুল ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। আর সেই ঝলক দেখার পর থেকেই নেটজনতার একাংশ বনি কাপুরকে আগাম শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন তার হবু জামাইয়ের জন্য। এদিন মুম্বাই বিমানবন্দরে জাহ্নবী কাপুরের সাথে দেখা দিয়েছিলেন বাবা বনি কাপুরও। সাথে ছিলেন বোন খুশি কাপুর, রাজকুমার সন্তোষীর মেয়ে তানিশা সন্তোষী ও জাহ্নবী কাপুরের গুজব প্রেমিক শিখর পাহাড়িয়া। তবে এদিন শিখর পাহাড়িয়াকে দেখা গিয়েছিল বনি কাপুরের সাথেই। আর সেই ঝলক চোখে পড়তেই নেটজনতার একাংশ হবু জামাইয়ের জন্য শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছিলেন পরিচালককে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026