এক ধাক্কায় ১০ গ্রাম সোনার দাম ছাড়িয়ে গেলো ৬০,০০০ টাকার গণ্ডি। দামের তুলনামূলক আলোচনায় এই প্রথম ৬০,০০০ টাকার গণ্ডি অতিক্রম করে ফেললো সোনা। আজ অবধি ভারত সোনার দাম ৫৯,০০০ টাকার কাছাকাছি যেতে দেখেছিল। তবে, এবারে এই দাম দেখার পরে স্বভাবতই চিন্তার ভাঁজ ক্রেতাদের মাথায়। একইভাবে চিন্তায় বিক্রেতারাও। বিয়ের মরশুম আসছে। তার মধ্যেই এইরকম একটি দাম দেখে অনেকেই চিন্তিত বলা চলে। শুধু সোনা নয়, রুপোর দামও বেড়েছে অনেকটাই। ১ কেজি রুপোর দাম আজকে ৬৯,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই সোনার দাম ৫৯,০০০ টাকার ঘরে চলতে শুরু করে। ৫৯,৪৮১ টাকায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই স্টক ব্রোকাররা বুঝতে শুরু করেন, আজকে দাম আরো বাড়বে। সেই আশঙ্কাকে সত্যি প্রমাণ করেই আজকে দুপুরে এই দাম ৬০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে যায়। সন্ধ্যা ৬ টায় বাজার বন্ধের সময় এই দাম ৬০,৪৮১ টাকা হয়ে যায়। কিন্তু, সোনার এত দাম বৃদ্ধির কারণটা ঠিক কি?
আমেরিকায় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক ও সিগনেচার ব্যাঙ্কের সঙ্কটের পর জায়ান্ট সুইস ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ক্রেডিট সুইসেও সঙ্কট দেখা দিয়েছে। এই ব্যাংকের সংকটের পরেই ভারতের বাজারেও সংকট দেখা গিয়েছে। ভারতের বাজার সহ সারা বিশ্বের শেয়ার বাজারে ধস নেমে গিয়েছে বিগত কয়েকদিনে। এখন বিনিয়োগকারীরাও এই অবস্থার সুবিধা গ্রহণ করতে শুরু করেছেন। এখন বাজারের যা অবস্থা, তাতে সোনায় বিনিয়োগকেই নিরাপদ ধরে নেওয়া হচ্ছে। আমেরিকার বন্ডের হার কমলে একইসাথে ডলারের সূচক কমছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা সিকিউরিটিজ মার্কেটের বাইরে বিক্রি করে সোনায় তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। এসব প্রত্যাশার কারণে সোনার দাম বাড়ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…