খেলা

Indian Cricketer: অস্ট্রেলিয়া সিরিজ শেষে ধ্বংস হবে এই ক্রিকেটারের ODI ক্যারিয়ার, দল থেকে হবেন ছাঁটাই

অস্ট্রেলিয়ার বিপক্ষে গর্ভের সাথে টেস্ট সিরিজ জয়ের পর বর্তমানে ভারতীয় দল শক্তিশালীদের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে। সিরিজের প্রথম ম্যাচে কে এল রাহল এবং রবীন্দ্র যাদের লম্বা ইনিংসের উপর ভর করে ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচে চরমভাবে ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। ‌ গতকাল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছে ভারত। আর এরপর থেকে ভারতের তারকা ক্রিকেটার সূর্য কুমার যাদব নিজের ব্যাটিং ব্যর্থতার কারণে নানা মাধ্যমে সমালোচিত হচ্ছেন।

ভারতীয় দলের তারকা ক্রিকেটার এই মুহূর্তে রানে ফেরার জন্য নিজের সর্বোচ্চ লড়াই করছেন। তবে ভাগ্য দেবী যেন মুখ ফিরিয়ে নিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের দিক থেকে। আর তার কারণে একের পর এক ওডিআই ম্যাচে ব্যর্থ পারফরমেন্স করে ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন ভেঙেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, সিরিজের প্রথম ম্যাচেও “গোল্ডেন ডাকের” শিকার হয়েছিলেন সূর্য কুমার যাদব।

গতকালও একই ধারা অব্যাহত রেখে মাঠ ত্যাগ করেন তিনি। মিসেল স্টার্কের প্রথম বলেই LBW হয়ে সাজঘরে ফেরেন তিনি। পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক পাওয়ার কারণে স্বাভাবিকভাবে তাকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তারা মনে করছেন, চলমানরত অস্ট্রেলিয়া সিরিজ হতে চলেছে সূর্য কুমার যাদবের জন্য শেষ এক দিনের সিরিজ়।  যদি সূর্য কুমার যাদবের আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে ২০২২ সাল থেকে এখনো পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তার ব্যাট থেকে ৩০ ঊর্ধ্ব দুটি ইনিংস এসেছে ভারতের জন্য। বেশিরভাগ ইনিংসে ব্যক্তিগত ১০ রানের আগে সাজঘরে ফিরেছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026