২৫১ টাকা করে বিনিয়োগ করেই এবার পেয়ে যান ২০ লক্ষ টাকা, নতুন পলিসি নিয়ে হাজির LIC

ভারতের লাখ লাখ মানুষ এলআইসি পলিসির উপরে ভরসা করে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারেন। ভারতের প্রত্যেকটা মানুষের কাছে এলআইসি একটা বিশাল বড় ভরসার জায়গা। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের সুরক্ষা, তেমনি জীবন বীমার একটা বড় সুরক্ষা, সবদিক থেকেই এলআইসি অদ্বিতীয়। তবে আপনারা কি জানেন, এলআইসি তে শুধুমাত্র যে আপনি জীবন বীমা করতে পারবেন, সেটা কিন্তু নয়। আপনারা এলআইসির এই সমস্ত প্রকল্পকে নিজের বিনিয়োগের জায়গা হিসেবেও ব্যবহার করতেই পারেন। আজকে আমরা সেই ব্যাপারেই কথা বলব। সম্প্রতি এলআইসির তরফ থেকে একটি নতুন পলিসি নিয়ে আসা হয়েছে যার নাম দেওয়া হয়েছে এলআইসি লাইফ বেনিফিট। এই প্রকল্পে যদি আপনি প্রতিদিন ২৫১.৭ টাকা করে বিনিয়োগ করেন তাহলে আপনি একটা সময়ের পরে ২০ লক্ষ টাকা পর্যন্ত একসাথে পেতে পারেন। এই পলিসিটি অত্যন্ত জনপ্রিয় এবং একটা মোটা টাকা রোজগার দেওয়ার পাশাপাশি পলিসি হোল্ডারদেরকে জীবন বীমা সুবিধাও দিয়ে থাকে এই প্রকল্পটি।

আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পটি হল একেবারে বেসিক একটি এন্ডাউমেন্ট প্ল্যান, যেখানে আপনারা একটি সীমিত সময়ের জন্য নিবেশ করতে পারবেন। এই পলিসিতে নিবেশ করার জন্য বর্তমানে নূন্যতম রাশি রাখা হয়েছে ২ লক্ষ টাকা। তবে এখনো পর্যন্ত এলআইসির তরফ থেকে এই পলিসির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়নি। তিন বছর পর্যন্ত প্রিমিয়াম দিলে আপনারা লোনের সুবিধা পর্যন্ত পেয়ে যাবেন। এছাড়াও প্রিমিয়ামের উপরে ট্যাক্স ছাড় এবং পলিসি ধারকের মৃত্যুর পর নমিনির কাছে একটা মোটা অংকের টাকা পৌঁছে দেওয়া হবে এলআইসির তরফ থেকে।

আপনারা নিজের ইচ্ছামত এই পলিসি ম্যাচিওরের একটা সময় সেট করে রাখতে পারেন। এটা হতে পারে ১৬ বছর, ২১ বছর এমনকি ২৫ বছর। যে সময় আপনি নিজে নির্ধারণ করবেন, সেই সময় অনুযায়ী আপনার পলিসি ম্যাচিওর হবে। তার পাশাপাশি আপনার প্রিমিয়ামের মূল্য আপনারা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী ভরতে পারেন। তবে যদি ম্যাচিওর হওয়ার আগেই পলিসি ধারকের মৃত্যু হয়, তাহলে এলআইসির তরফ থেকে ওই পলিসি ধারকের পরিবারকে সাহায্য করা হবে। তার পাশাপাশি, অ্যাকাউন্ট হোল্ডাররা পেয়ে যাবেন লোন গ্রহণের সুবিধা।

তবে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসছে কিভাবে আপনারা ২০ লক্ষ টাকা পেতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে? আপনাদের জানিয়ে রাখি যদি আপনারা ২০ বছর বয়সে ১৬ বছর পর্যন্ত একটি এলআইসি লাইফ বেনিফিট পলিসি গ্রহণ করেন তাহলে আপনি এই পলিসি ম্যাচিওর হওয়ার সময় ২০ লক্ষ টাকা পেয়ে যাবেন। এর জন্য আপনাকে প্রতিমাসে ৭৫৫১ টাকা করে জমা করতে হবে। অর্থাৎ প্রতিদিন আপনাকে দিতে হবে ২৫১.৭ টাকা করে। তাহলেই আপনি ম্যাচিউরিটির সময় ২০ লক্ষ টাকা পেয়ে যেতে পারবেন এই প্রকল্পের থেকে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

Brad Pitt’s Son Maddox Drops Pitt Surname in Mom’s New Film Credits

Brad Pitt and Angelina Jolie’s eldest son, Maddox, has made headlines after dropping the Pitt…

February 27, 2026

Amanda Bynes Flaunts 30-Pound Weight Loss After Ozempic Journey

Former child star Amanda Bynes has stepped out in Los Angeles showing off her dramatic…

February 27, 2026

Movie Review: Scream 7 Falls Flat Despite Neve Campbell’s Return

The Scream franchise has always thrived on self-aware irony, but its seventh installment struggles to…

February 26, 2026

Bunnie Xo Opens Up About Giving Jelly Roll a Second Chance

Bunnie Xo is speaking candidly about her marriage to Jelly Roll — and why she…

February 26, 2026

Jonathan Bailey & Simone Ashley’s Bridgerton Return Explained

Fans of Bridgerton were thrilled to see Jonathan Bailey and Simone Ashley reprise their roles…

February 26, 2026

Broadway Star Sondra Lee, Known for Hello, Dolly! and Peter Pan, Dies at 97

Sondra Lee, the celebrated Broadway actress who originated roles in Hello, Dolly! and Peter Pan,…

February 26, 2026