কাঁচা বাদামের পর এবার ভাইরাল লেমন সোডা বিক্রেতার গান, দেখে নিন ভিডিও

সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যেগুলি ব্যাপারে হয়তো কেউ কল্পনা পর্যন্ত করতে পারে না। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার দৌলতে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। তার কাচা বাদাম গানটি সোশ্যাল মিডিয়াতে দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিল। মুহূর্তের মধ্যেই তিনি একজন তারকা হয়ে উঠেছিলেন। এর আগেও রানু মন্ডল এর সাথে ঐরকমই হয়েছিল। তবে যদিও সোশ্যাল মিডিয়াতে এরকম মাঝেমধ্যেই লোকজন ভাইরাল হতে থাকেন।

সেরকম ভাবেই আবারও একজন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন তাঁর নতুন গানের মাধ্যমে। এই মুহূর্তে যখন সমস্ত ধরনের লেবুর দাম একেবারে আকাশ ছোঁয়া, সেই সময়ে একজন লেবু বিক্রেতার মজাদার একটি গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে উঠেছে। একজন লেবু সোডা বিক্রেতার এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বেশ জনপ্রিয়। ওই ব্যক্তির লেবু সোডা বিক্রি করার ধরন একেবারে অন্যরকম এবং তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কিছু করছেন না বরং তিনি নিজের লেবু সোডা বিক্রি করার জন্যই এই গান বেঁধেছেন। তিনি গান করে করে নিজের দোকানে লেবু সোডা বিক্রি করছেন। এবং গান গাইতে গাইতেই তিনি লেবু সোডা বানাচ্ছেন।

এই মুহূর্তে ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুলভাবে ভাইরাল শুরু করেছে। একাধিক সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের পেজে এই ভিডিও বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। যদিও এই প্রথম নয় এই ব্যক্তির তিন বছর আগেও এ রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল, তিনি নিজের স্টাইলিশ আন্দাজেই লেমন সোডা বিক্রি করছেন। আপনাদের জানিয়ে রাখি এই বিক্রেতা কিন্তু পাঞ্জাবের রূপনগরের বাসিন্দা।

বহু মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন এবং অনেকেই এই ব্যক্তির লেমন সোডা বিক্রি করার ধরনকে কুর্নিশ জানিয়েছেন। তবে অনেকে আবার, তার লেমন সোডা বিক্রি করার এই অদ্ভুত ধরনকে কেবলমাত্র জনপ্রিয়তা পাওয়ার একটা কৌশল হিসেবে দাগিয়ে দিয়েছেন। তবে যাই হোক এরকম অদ্ভুত ভাবে লেমন সোডা বিক্রি করার জন্য তার দোকানে ভিড় হচ্ছে। তবে যাই হোক, লেমন সোডার এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে তুমুল ভাইরাল।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026