বলিউডে এমন একটা সময় ছিল যখন অভিনেত্রী জুহি চাওলা ছিলেন ভারতের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী। আমির খান হোক কিংবা শাহরুখ খান সবার সাথেই তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। তার প্রত্যেকটি ছবি একটা সময় হত সুপারহিট। এমনকি বলিউডের অন্যান্য জনপ্রিয় তারকার সাথেও তিনি একাধিক ছবিতে অভিনয় করেছেন। তিনি যখন নিজের ক্যারিয়ারের একেবারে শীর্ষে রয়েছেন সেই সময় ১৯৯৭ সালে ২৮ নভেম্বর রিলিজ হয়েছিল ইশক ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন অজয় দেবগন, আমির খান, জুহি চাওলা এবং কাজলের মতো তারকারা। এই ছবির আজকে ২৫ বছর পূর্ণ হচ্ছে। ছবিটি পুরনো হলেও এখনও অনেকের মনেই গেঁথে রয়েছে এই ছবির একাধিক দৃশ্য। বক্স অফিসে ছিল এই ছবিটি একেবারে সুপারহিট এবং এই কমেডি ছবিটি প্রচুর টাকার ব্যবসা করেছিল ভারতে।
তবে এই ছবির শ্যুটিংয়ের সময়েই ভেঙে গিয়েছিল একটি জুটি। এই জুটি ছিল আমির খান এবং জুহি চাওলার। আসলে আমির খান কিন্তু নিজের বন্ধুদের সাথে প্র্যানক করতে অত্যন্ত পছন্দ করতেন। তিনি সব সময়েই নিজের বন্ধুদের এবং সহ তারকাদের সঙ্গে মজা করতেন। কিন্তু জুহি চাওলার এই বিষয়টা খুব একটা ভালো লাগেনি। এরপরে তাদের দুজনকে একসাথে কোনো ছবিতেই দেখা যায়নি।
আমির জুহিকে বলেছিলেন তিনি অ্যাস্ট্রোলজি জানেন এবং তিনি জুহি চাওলার হাত দেখতে চেয়েছিলেন। যখনই তিনি তাকে হাত দেখার জন্য বললেন তখন আমির খান সরাসরি তার হাতের উপরে থুতু ফেলে দেন। এই বিষয়টি নিয়ে জুহি অত্যন্ত রেগে যান এবং তারপর তার সঙ্গে কথা বন্ধ করে দেন। যদিও ছবির শ্যুটিংয়ের উপরে তারা কোনো প্রভাব পড়তে দেননি। শ্যুটিংয়ের সেটে যেখানেই জুহি থাকতেন সেখানে আমিরকে দেখা যেত না। অন্যদিকে, শুধুমাত্র যখন কোনো শট দিতে হতো শুধুমাত্র তখন দুজনকে একসাথে দেখা যেত।
যদিও একটি ইন্টারভিউতে আমির খান জানিয়েছিলেন এই ছবি রিলিজ হবার প্রায় সাত বছর পরে হঠাৎ করেই একদিন জুহি চাওলা আমিরকে ফোন করেন। তাই ফোন করার মূলত কারণ ছিল, আমির খানের ডিভোর্স। তিনি তাকে বোঝান যেনো আমির খান তার স্ত্রীকে ডিভোর্স না দেন এবং তিনি যেনো এই সম্পর্ক বিচ্ছেদের কথা না ভাবেন। যদিও সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভেঙে যায়। তারপর তাদের দুজনের সম্পর্ক আবার কিছুটা ঠিক হয় এবং তিনি আমিরের আগামী ছবি লাল সিং চড্ডাতে আবার দেখা দেবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…