বিনোদন

কঙ্গনার পর অক্ষয় কুমারকে নিয়ে মুখ খুললেন সঞ্জয় রাউত, জানুন কী বলেছেন

কঙ্গনা ও সঞ্জয় রাউতের বাকযুদ্ধ অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। মাদক ব্যবহার থেকে শুরু করে মুম্বাই পুলিশের অসহযোগিতা, মুভি মাফিয়াদের বর্বরতা, এমনকি মহারাষ্ট্র সরকারের কার্যকলাপ নিয়েও মুখ খুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায় প্রতিদিনই কিছু না কিছু অঘটনের সাক্ষী থাকছিনেন সঞ্জয় রাউত অর্থাৎ শিবসেনা ও কঙ্গনা রানাউত।

কিছুদিন আগেই কঙ্গনার অফিস ভাঙ্গার পর্ব চলছিল। থেমে থাকেননি কঙ্গনা। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। এবং বলেছেন এই ভাঙ্গা অফিসেই তিনি আগামী কাজ করবেন। প্রসঙ্গত, কঙ্গনা ট্যুইট করে বলেছিলেন, ” আমি কারোর কাছে মাথা নত করবো না”। হয়তো তিনি তাঁর কথা রাখার লক্ষ্যে স্থির। কিন্তু অন্যদিকে, সঞ্জয় রাউত তাঁর কাঁচা ঘায়ে মলম দেওয়ার জন্য এবারে নিশানা করলেন বলিউডের মানবিক অক্ষয় কুমারকে। উল্লেখ্য, করোনার এই মহামারিতে বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এমনকি সোশ্যাল মিডিয়ায় সবসময় বার্তা দেন যারা অসহায় বা যাদের দৈনিক ইনকাম ৫০ টাকা বা তারও কম তাঁদের থেকেই জিনিস কিনুন। এবারে এই অক্ষয়ের দিকে নিশানা করলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত।

ঠিক কী বললেন সঞ্জয় রাউত?
‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কমপক্ষে অর্ধেক মানুষের উচিৎ ছিল মুম্বইয়ের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করা বা এই নিয়ে মুখ খোলা। কঙ্গনার মতামত যে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির মতামত নয়, সেটা পরিষ্কার করা উচিত ছিল। অক্ষয় কুমারের মতো কমপক্ষে বড় অভিনেতাদের এর প্রতিবাদ করা উচিৎ ছিল।’ এমনকি রাউত এও লিখেছেন, ‘মুম্বইয়ের গুরুত্ব কেবল শোষণ এবং অর্থ উপার্জনের জন্য৷ তারপরে যদি কেউ প্রতিদিন মুম্বইকে অপমান করে তা নিয়ে কোনও প্রতিবাদই হয় না।

উল্লেখ্য, বলিউডে খুব কম অভিনেতাই কঙ্গনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনুপম খের ও শেখর সুমনের মতো অভিনেতা কঙ্গনার সমর্থনে প্রকাশ্যে এসেছেন। অবশ্য সোনাম, বিদ্যারা কঙ্গনার বিপক্ষেই গান গেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026