রাজ্য স্কুল শিক্ষা দফতরের সূত্র অনুযায়ী রাজ্যে লকডাউন ওঠার পরেই এই বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। এই বছর উত্তরপত্র মূল্যায়নের সময়সীমা অন্যান্য বছরের তুলনাতে কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের জন্য এবং লকডাউন চলার জেরে সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। প্রতি বছরই মে মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যায়। তাই এবছর লকডাউনের জেরে সমস্ত প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে মাধ্যমিকের ফলাফল প্রকাশের সঠিক সময়সীমা নিয়ে কোনো মন্তব্য করেননি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
তবে সূত্রের খবর অনুযায়ী , লকডাউন উঠে গেলেই শিক্ষকদের বাড়ি গিয়ে উত্তরপত্র সংগ্রহ করা যেতে পারে বলে জানা গেছে। তাই শিক্ষকদের দুবার করে উত্তরপত্র মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মূল্যায়নকারী শিক্ষকদের প্রত্যেক বিষয় পিছু নম্বর নির্দিষ্ট পত্রে নথিভুক্ত করার কথাও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এরফলে পর্ষদের কাছে নম্বরগুলি এলেই দ্রুত ফল প্রকাশ করা যেতে পারে। তবে এই কাজে রাজ্য প্রশাসনের সাহায্য লাগবে বলে জানিয়েছে পর্ষদ।
পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেছেন যে তাঁদের তরফ থেকে বিভিন্ন বিশপ নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। লকডাউন উঠলেই সেই বিষয়গুলি কার্যকর করার দিকে এগোনো যাবে। সূত্রের খবর মারফত জানা গেছে মাধ্যমিকের উত্তরপত্রের ১৭ শতাংশের মতো জমা পড়েছে প্রধান পরীক্ষকের কাছে। এরসাথে উত্তরপত্র পিছু নম্বর ও জমা পড়েছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…