নিউজ

করোনা গবেষনায় নতুন দিশা, সূর্যের উষ্ণতায় ধ্বংস হবে ভাইরাস, দাবি বিজ্ঞানীদের

করোনা সম্পর্কে বিজ্ঞানীরা দেখাচ্ছে আশার আলো। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই মারণ ভাইরাসকে নিয়ে গবেষণায় এক নতুন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, করোনাকে ধ্বংস করতে সূর্যের রশ্মির ভূমিকা রয়েছে। যদিও এই মারণ ভাইরাস যখন ছড়াতে শুরু করেছিল তখন বিজ্ঞানীদের একাংশ দাবি করে এই ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সূর্যালোকের ভূমিকা রয়েছে। তবে সেই অনুমানকে এতটা গুরুত্ব দেওয়া হয়নি।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নতুন তথ্যকে এখনো সার্বজনীন ঘোষণা করা হয়নি। উইলিয়াম ব্রায়ান মেরিল্যান্ডের National Biodefense Analysis and Countermeasures Center-র রিসার্চের ফলে জানাচ্ছেন, এই ভাইরাস ২১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা ৭০ থেকে ৭৫ ডিগ্রি ফারেনহাইটের সঙ্গে যদি ২০ শতাংশ আদ্রতার মিশ্রন ঘটে তবে কোভিড-১৯, ১৮ ঘন্টায় নন পোরাস সারফেসে জীবাণুর জীবন অর্ধেক হয়ে যায়।

যেসব সারফেসে এই ভাইরাস আদ্রতা ও তাপমাত্রার ফলে নষ্ট হয় তার মধ্যে রয়েছে স্টেইনলেস স্টিল ও দরজার হাতল। সুতরাং, মার্কিন গবেষকরা জানাচ্ছেন গরমকাল এই ভাইরাসকে প্রতিহত করতে আশীর্বাদ স্বরূপ। এই ভাইরাস বাতাসে ২১-২৪ ড্রিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ২০ শতাংশ আদ্রতার ফলে ১ ঘন্টা পর ধ্বংস হয়ে যাবে।

উইলিয়াম ব্রায়ান জানিয়েছেন, সূর্যের অতিবেগুনী রশ্মি এই ভাইরাস ধ্বংস করতে ভুমিকা পালন করে৷ তাই বিজ্ঞান মহলে ফুটেছে আশার আলো। সূর্যালোকের উপস্থিতি ও অতিবেগুনী রশ্মি এই ভাইরাস নিস্ক্রিয় করতে পারে বলে স্বস্তি ফিরেছে বিজ্ঞান মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026