নিউজ

8 মে পর ধাপে দাপে তোলা হোক লকডাউন, মন্তব্য মুখ্যমন্ত্রীর

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ দফায় মোট ৪০ দিনের লকডাউন ঘোষণা করেছিলেন তিনি। ৩ রা মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার সেই লকডাউনের সময়সীমা। এর পর লকডাউন আরও কিছুদিন বাড়ানো হবে নাকি তুলে নেওয়া হবে লকডাউনের বিধিনিষেধ, তা নিয়ে জল্পনা চলছে বিশেষজ্ঞ মহলে। এর মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তাঁর নিজস্ব অভিমত।

মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, দফায় দফায় দেশ থেকে লকডাউন তুলে নেওয়া উচিত। ৪ ঠা মে-র পর ২ সপ্তাহের মধ্যে এই লকডাউন তুলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী নয় দেশের সাধারণ নাগরিক হিসেবে তাঁর এই মন্তব্য করেছেন বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী।

লকডাউন কীভাবে তোলা যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করে তিনি জানান, ৪ ঠা মে থেকে এক সপ্তাহে ২৫ শতাংশ লকডাউন তোলা উচিত। পরের এক সপ্তাহে তোলা যেতে পারে ৫০ শতাংশ লকডাউন। ৪ ঠা মে-র ২ সপ্তাহ পর সম্পূর্ণ লকডাউন তুলে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, এদিন তিনি করোনা ভাইরাসের থেকে ‘প্যানিক ভাইরাস’কে বেশি ক্ষতিকর বলে উল্লেখ করেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য পুরোপুরি প্রস্তুত বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের সফলতার কথাও তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুসারে, এখনও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৪ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026