নিউজ

একমাস পর ফের খুলে গেল ইসকনের মন্দির

মায়াপুর: আজ, মঙ্গলবার থেকে শের খুলে গেল ইসকন মন্দিরের। এক মাস পর মায়াপুরের ইসকনের মন্দিরের দরজা খুলে গেল ভক্তদের জন্য। তবে সবরকম স্বাস্থ্যবিধি মেনেই মন্দির খোলা হল বলে জানা গিয়েছে।

করণা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে অন্যান্য সবকিছুর মতো বন্ধ করে দেওয়া হয়েছিল ইসকনের মন্দির কিন্তু দীর্ঘ লকডাউনের পর গত ৫ জুলাই গুরু পূর্ণিমার দিন পূজা-অর্চনার মাধ্যমে খোলা হয়েছিল মন্দির। কিন্তু আবাসিক ভক্তদের শরীরে করোনার অ্যান্টিবডির উপস্থিতি পাওয়ায় পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছিল ইসকনের মন্দির। তবে এক মাস পর আজ, মঙ্গলবার থেকে ফের সাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা।

জানা গিয়েছে দিনে দু’বার মন্দির খোলা থাকবে। সকাল ন’টা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হয়েছে। যারাই মন্দিরে প্রবেশ করবে তাদের প্রত্যেকের মাক্স পরা বাধ্যতামূলক।

মন্দির চত্বরে আগের মতোই রাখা হয়েছে স্যানিটাইজেশন ও থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। ছয় ফুট দূরত্ব বজায় রেখে মন্দিরে বসার ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে মন্দিরে বসে বেশিক্ষণ ধ্যান করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বিধি-নিষেধ যাই থাকুক, ভক্তদের জন্য সুখবর যে, তাদের দর্শন করার জন্য ফের একবার ইসকনের মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। স্বভাবতই এ খবর শুনে খুশি ভক্তরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026