বিনোদন

কঙ্গনাকে সাঁড়াশি আক্রমন চালাচ্ছে শিবসেনা।। কঙ্গনার বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ মামলা দায়ের শিবসেনা

একের পর এক সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে কঙ্গনাকে। বলিউডের কালা পর্দা সরিয়ে দেওয়ার জন্যেই কি কঙ্গনাকে এমন দিন দেখতে হচ্ছে নাকি মুম্বাই পুলিশের গাফিলতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যেই? সুশান্ত মৃত্যুর পর থেকেই সরব ছিলেন এই অভিনেত্রী। বলিউডের নোংরা দিকগুলিকে সরাসরি তিরবিদ্ধ করেছিলেন কুইন কঙ্গনা। কখনো স্বজনপোষণ নিয়ে সর্ব হয়েছেন তো কখনো বলিউডের ড্রাগ সংযোগ নিয়ে সরব হয়েছেন, তবে সব মিলিয়ে কঙ্গনাকেই দিতে হচ্ছে কঠিন খেসারত। একদিকে কঙ্গনার অফিস তছনছ তো অন্যদিকে কঙ্গনাকে মুম্বাই প্রবেশে বাঁধা। তবে কি কঙ্গনাকে সাঁড়াশি আক্রমন করা হচ্ছে?

কঙ্গনার মুম্বাইয়ের মণিকর্ণিকা অফিস তছনছ করেও ক্ষান্ত হয়নি মহারাষ্ট্র সরকার। এরপরেও, কঙ্গনার বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ মামলা দায়ের করল শিবসেনা। থানের শ্রীনগরে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করা হয় বলে সূত্রের খবর। মুম্বইয়ের বিরুদ্ধে কঙ্গনা যে কঠিন মন্তব্য করেছেন, তাঁর জন্য অভিনেত্রীকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে শিবসেনা।

উল্লেখ্য, সুশান্ত কেসের পরপর বিভিন্ন কারণে মুম্বই পুলিসের উপর কঙ্গনা ভরসা রাখতে পারেননি। এমনকি তিনি মুম্বাইকে তালিবান সাম্রাজ্যের সাথেও তুলনা করেছিলেন এবং তিনি মুম্বাইকে ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের’ সঙ্গে তুলনা করেছিলেন। এরপরেই হুঙ্কার ছাড়েন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। এইব্যপারে, শিবসেনা জানায়, মুম্বইতে কঙ্গনাকে থাকলে গেলে ওই মন্তব্যের জন্য কঙ্গনাকে ক্ষমা চাইতে হবে। যদি কঙ্গনা ক্ষমা চান তবেই তাঁর মুম্বাইয়ে প্রবেশ মিলবে। ঠিক এরপরেই কঙ্গনা পাল্টা হুঙ্কার দিয়ে বলেন, কারোর বাপের ক্ষমতা থাকলে আমাকে আঁটকে দেখাক। এরপরেই চরম খেসারত দিতে হয় কঙ্গনাকে। একদিকে মুম্বাইয়ের মণিকর্ণিকা অফিস তছনছ, অন্যদিকে কঙ্গনার বিরুদ্ধে দেশদ্রোহের’ মামলা দায়ের করে শিবসেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026