বিনোদন

মুম্বইয়ের অফিস তছনছ করল বিএমসি, স্বপ্ন ভেঙ্গে যাওয়ার আশঙ্কা কঙ্গনার

“এটাই মনিকর্ণিকা ফিল্মসের মুম্বইয়ের অফিস। ১৫ বছর ধরে কঠোর পরিশ্রমের পর আমার উপার্জনের টাকা দিয়ে আমি তা বানিয়েছি। আমর একটাই স্বপ্ন ছিল, যখন আমি ছবি নির্মাতা হব, তখন আমার নিজের অফিস থাকবে। কিন্তু এখন মনে হচ্ছে সেই স্বপ্ন গুঁড়িয়ে যাবে, আচমকাই মুম্বাই কর্পোরেশনের কিছু লোক এসে আজ হাজির হয়।” ঠিক এমনটাই লিখেছেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত।

কঙ্গনার অভিযোগ, মহারাষ্ট্র সরকার তাঁর সঙ্গে সংঘাতে গেছেন। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ বিএমসি-র এই তল্লাশি। কঙ্গনা জানিয়েছেন, “ওরা জোর করে আমার অফিসে ঢুকে পড়ে। সবকিছু মাপজোক করছিল, আমার প্রতিবেশীরা আপত্তি করলে তাঁদের হেনস্থা করা হয়।” চলুন দেখে নিই, ঠিক কীভাবে কঙ্গনার স্বপ্নের নগরী ধংস করল বিএমসি।

প্রায় পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এই মণিকর্ণিকার সেট তৈরি হয়েছে। এইব্যাপারে কঙ্গনা জানিয়েছেন, “আমার জীবনে একটি মাত্র স্বপ্ন ছিল, যখনই আমি চলচ্চিত্র নির্মাতা হব, তখন আমার নিজস্ব অফিস আছে, তবে মনে হয় সময়টি ভেঙে গেছে হঠাৎ আজ সেখানে
বিএমসি-র কিছু লোক এসেছে”। এমনকি কঙ্গনা এও বলেছেন, তাঁকে জানানো হয়েছে যে, আগামীকাল ওই অফিস ভেঙে দেওয়া হবে। বিএমসি-র এই নোটিশের পর কঙ্গনা সাফ জানিয়েছেন, তাঁর অফিসে বেআইনি কিছু নেই।

প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপরেই ঝড় ওঠে ট্যুইটারে। দুই তরফ থেকেই আসে একের পর এক হুঙ্কার। তবে কি এরই খেসারত দিতে হচ্ছে বলিউড কুইন কঙ্গনা রানাউতকে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026