বিনোদন

রানীমার পর বিদায়ের পালা প্রিয় জামাতা মথুরবাবুর, শেষ শ্যুটিং শেষ করে মন খারাপ নিয়েই বাড়ি ফিরলেন গৌরব!

বাঙালী মা কাকিমার একসময়ে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’। এই ধারাবাহিকের প্রধান দুই চরিত্র যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। একটি হল সকলের প্রিয় রানী রাসমণির চরিত্র, অপরটি হল তাঁর সেজো জামাই মথুরবাবুর চরিত্র। বলাবাহুল্য এই ধারাবাহিকের দুই চরিত্র ছিল একে অপরের পরিপূরক। এই ধারাবাহিকে দেখানো হয় করুণাময়ীর সেজো মেয়ে করুণার সাথে মথুরবাবুর বিয়ে হয়। অভিনেত্রীর সেজো জামাই হলে মথুরকে নিজের জামাতার থেকেও বেশি ছেলে মনে করতেন।

এই তো কিছুদিন আগে তিরোধান হয়েছিল রানীমার। তবে রাণীমা মারা যাওয়ার পর শোক কাটাতে না কাটাতে ধারাবাহিকে এল আরো এক খারাপ খবর। এবার চলে যাবেন রানীমার জামাতা মথুরও। অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের পর এবার গৌরব চট্টোপাধ্যায়ের অধ্যায় শেষ হতে চলেছে। টানা ৩ বছর ধরে মথুরবাবুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। মথুর বাব্জ্র চরিত্রের অবসানের খবর ধারাবাহিকের টিমের পক্ষ থেকে পাওয়া গিয়েছে। আর এই খবর পেতেই মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের। ইতিমধ্যে সেই প্রমো দেখানো হয়েছে।

এখন ধারাবাহিকে দেখানো হয়েছে, একদিকে রামকৃষ্ণের চিকিৎসায় সেরে উঠছেন মথুরবাবুর স্ত্রী জগদম্বা অন্যদিকে মথুরের বিদায় অনেকেরই মন খারাপ করে দিয়েছে। মথুর অভিনেতা গৌরব চাটার্জিও দীর্ঘ দিনের এই যাত্রা শেষ হওয়াতে কিছুটা আবেগঘন হয়ে পড়েছেন। গত শনিবারই ছিল ধারাবাহিকে মথুরের শেষ শুটিং। শুটিং শেষে সকলে গৌরবকে বিদায় সম্বর্ধনা দিতে চাইলেও গৌরব সেটা করতে দেননি।

গৌরব এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘তিনি কোনো বিদায় সম্বর্ধনা চাননি। তাঁর সবই মনে আছে, আসলে তিনি একজন এসকেপিস্ট। সকলে তাঁকে ঘিরে ধরলে তিনি যেন অপ্রস্তুত হয়ে যান তাই শুটিংয়ের কাজ সেরেই একপ্রকার পালিয়ে এসেছেন’। তবে কবে সম্প্রচারিত হবে মথুরের জীবনাবসানের পর্ব? জানা গিয়েছে আগামী দু -তিন দিনের মধ্যেই দেখা যাবে সেই পর্ব। তখন ভেতরে কেমন একটা কষ্ট হচ্ছিল।  শ্রীরামকৃষ্ণরূপী সৌরভের সঙ্গে গৌরবের শেষ দৃশ্য ছিল। তবে অভিনেতার চলে যাওয়াতে মন খারাপ গোটা টিমের।

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মথুরবাবু আর নেই। সারদামণির প্রথম আগমন হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে। আর সেই প্রোমো ইতিমধ্যে ভাইরাল হয়। গৌরব নিজের এই চরিত্র নিয়ে জানিয়েছিলেন, মথুরামোহনের চরিত্র তাঁর জীবনের একটি বড় মাইলস্টোন। এর আগে বহু ধারাবাহিকে বহু চরিত্রে অভিনয় করেছেন গৌরব। কিন্তু তাঁকে এই মথুরবাবুর চরিত্র দর্শকের কাছে ভালোবাসা পেয়েছেন।

Pritisha Dey

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026