বিনোদন

কোন বড় মাছ ধরার প্রচেষ্টায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো?

সুশান্ত মৃত্যু মামলার কেস এখন ক্লাইম্যাক্সে পৌঁছে গেছে। ভাই স্বীকার করে নিয়েছে নিজের দোষ, পাশাপাশি দিদির নামেও অভিযোগ এনেছে। এখন দিদির পালা। আমরা কথা বলছি রিয়া চক্রবর্তী প্রসঙ্গে। এনসিবি সূত্রে খবর, আজ (শনিবার) রিয়াকে বিকেল ৫টায় রিয়ার নামে সমন ইস্যু করা হবে।


Photo credit – PTI

রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে, ঠিক এমনটাই জানিয়েছেন সৌভিক চক্রবর্তী। এই প্রসঙ্গে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র ডেপুটি ডিরেক্টর KPS মালহোত্রা জানান, “আমরা সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করেছি। ওদের বিরুদ্ধে আমাদের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। মাদকচক্রে সৌভিক চক্রবর্তী ও স্যামুয়েল মিরান্ডা যে জড়িত তার সপক্ষে আমাদের হাতে ডিজিটাল প্রমাণও রয়েছে। জায়েদ সহ মাদক চক্রের যে চেন রয়েছে তাঁদেরও গ্রেফতার করা হয়েছে। এমন নয় যে শুধু হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আমাদের হাতে সবার বিরুদ্ধেই ডিজিটাল প্রমাণ রয়েছে। কোথা থেকে কীভাবে মাদক কেনাবেচা হত, এই ক্ষেত্রে কীভাবে আর্থিক বিনিয়োগ হত, এসবই এই মামলায় গুরুত্বপূর্ণ।”

“We have arrested Showik and Samuel Miranda only after having solid evidence against them. We have procured digital proof suggesting their involvement in the drugs conspiracy and that is why the arrest has been made.” KPS মালহোত্রা আরও জানান, “মাদক ও নিষিদ্ধ সংক্রান্ত যে কেউ তথ্য সহ আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং আমরা জাতির সেবা করব”। “Anybody with information regarding drugs and contrabands are free to approach us and we would serve the nation“.

যেহেতু, মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী, তাই (শনিবার) তাঁকে বিকেল ৫টায় রিয়ার নামে সমন ইস্যু করা হবে। কারণ, এনসিবি-র অভিযোগে নাম রয়েছে রিয়া চক্রবর্তীরও। সূত্রের খবর, এনসিবি সৌভিক ও স্যামুয়েলের মাধ্যমে বড় মাছ ধরার প্রচেষ্টায় আছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026