বিনোদন

শ্রীদেবীর পর ‘নাগিন’ ট্রিলজি-তে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর

১৯৮৬ তে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শ্রীদেবী অভিনিত ‘নাগিন’ (Nagina)। এবার আবারও দীর্ঘ বছরের অপেক্ষার পর বড় পর্দায় আসতে চলেছে ইচ্ছাধারী নাগিনের গল্প। কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবী, রেখার পর এবার ‘ইচ্ছেধারী নাগিন’-এর ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। আসতে চলেছে ‘নাগিন’ ট্রিলজি। এমন অতিপ্রাকৃত চরিত্র করতে উৎসুক শ্রদ্ধা তা তিনি বারবার প্রকাশ করেছেন। অবশ্য এই খবর প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় ট্রোলড হন শ্রদ্ধা কাপুর।

শ্রদ্ধার কথায় পর্দায় নাগিনের চরিত্রে অভিনয় করা তাঁর কাছে খুবই আনন্দের। শ্রীদেবী অভিনীত ‘নাগিন’ এবং ‘নিগাহে’র মতো সিনেমা দেখেই একসময় বড় হয়েছিলেন এবং তাঁদের সিনেমা তাঁকে আজও মুগ্ধ করে।

শ্রদ্ধার কথায় দীর্ঘ দিন থেকেই ভারতীয় লোককথা থেকে অনুপ্রাণিত কোনও চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল এবং তিনি মানেন যে এটা দর্শকদের কাছে আইকনিক চরিত্রের মতো, যা চিরকালই দর্শকদের কাছে আকর্ষণীয়।

এবারে অবশ্য প্রযোজক নিখিল দ্বিবেদীর দৌলতে বড় পর্দায় ফিরতে চলেছে শ্রদ্ধা কাপুর অভিনিত ‘নাগিন’। যদিও একতা কাপুর ইতিমধ্যে দর্শদের ছোট পর্দায় সেই উন্মাদনা দিয়ে রেখেছেন। এখনও সম্প্রচারিত হয় ছোটপর্দার ‘নাগিন’। তবে খুব শীঘ্র বড় পর্দায় ধামাকা হতে চলেছে নিখিল দ্বিবেদী প্রযোজিত ‘নাগিন’ ট্রিলজি।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026