বিনোদন

Aindrila Sharma: এভাবেও ফিরে আসা যায়, ‘দিদি নং ১’ দিয়েই কামব্যাক লড়াকু ঐন্দ্রিলার

ঐন্দ্রিলা শর্মা গত একবছর ধরে ক্যান্সারের সাথে লড়ে গিয়েছেন। একবছর আগে কেউই জানতেন না তিনি আদৌ সুস্থ হয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে পারবেন কিনা! তবে চূড়ান্ত লড়াই শেষে তিনি আবারও ফিরছেন চেনা পরিচিত সেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের মাঝে। সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মাধ্যমেই আবারও ক্যামেরার সামনে দেখা গেল তাকে।

সম্প্রতি ঐন্দ্রিলার দীর্ঘদিনের প্রেমিক, জীবনসঙ্গী সব্যসাচী চৌধুরীর একটি ফেসবুক পোস্ট পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই পোস্ট আবারও ঐন্দ্রিলাকে নিয়েই। একবছর আগে অর্থাৎ ১’লা মার্চ ২০২১’এর একটি ছবি ও ১’লা মার্চ ২০২২’এর একটি ছবি একসাথে শেয়ার করেছেন তিনি। ২০২১’এর ছবিতে দীল্লীর একটি বেসরকারি হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর অন্যটিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে ‘দিদি নম্বর ১’এর সেটে।

এই দুটি ছবি শেয়ার করে অভিনেতা ক্যাপশনে লিখেছিলেন, “প্রথম ছবিটি দিল্লির হাসপাতালে তোলা, কেমো শুরু হয় সেইদিন। ১ মার্চ, ২০২১। দ্বিতীয় ছবিটি গতকালের। ১ মার্চ, ২০২২। উপায় না থাকলে, হিমশীতল রাতে নিজের স্বপ্নগুলোকে ঝলসে তাপ পোয়াতে হয়। ভোরের আলো ফুটলে, ফের নতুন করে স্বপ্ন বুনতে হয়। নিজের স্বপ্নপোড়া গন্ধ যতদিন তোমার নাকে লেগে থাকবে, জানবে তুমি অপ্রতিরোধ্য। এভাবেই ফিরে আসা যায়।” এই পোস্ট এই মুহূর্তে নেটমাধ্যমে সমস্ত নেটিজেনদের মধ্যে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।

দীর্ঘসময় অসুস্থতার কারণে ক্যামেরা থেকে দূরে ছিলেন তিনি। তবে এদিন ভোর ৬’টা থেকে রাজারহাটের ডিআরআর স্টুডিয়োয় জি বাংলার ‘দিদি নম্বর ১’এর জন্য শুটিং করেছেন ঐন্দ্রিলা। দীর্ঘদিন পর স্টুডিও পাড়ায় পা রেখে বেজায় খুশি অভিনেত্রী। শুটিং শেষে তিনি দুহাত ভরে উপহার নিয়ে ফিরেছেন বাড়ি। এদিন স্টুডিও পাড়ায় ফিরতে পেরে জমিয়ে আনন্দ করেছেন তিনি। শুটিং করেছেন ক্লান্তিহীনভাবে। তার সেই আনন্দে সামিল হয়েছিলেন দিদি অর্থাৎ রচনা ব্যানার্জী নিজেও। এদিন আনন্দবাজার অনলাইনের সাথে নিজের দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফেরার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন ঐন্দ্রিলা।

অভিনেত্রীর কথায়, তিনি দুঃখবিলাসি নন। আনন্দ করে জীবনটাকে উপভোগ করে বাঁচতে জানেন তিনি। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলেও বাঁচার আশা ভীষণভাবে জিয়িয়ে রেখেছিলে নিজের মনে। তবে শেষপর্যন্ত এক চূড়ান্ত লড়াইয়ের পর ফিরে এসেছেন তিনি। পাশে ছিল তার পরিবার এবং সব্যসাচী। সব্যসাচী চৌধুরীর জন্যই তার হারানো বিশ্বাস অনেকটাই ফিরে এসেছিল সেই সময়ে, তা তিনি নিজেই স্বীকার করেছেন বহুবার। অভিনেত্রীর কথায়, তার মত করে বাঁচার মানে যেন চরম শত্রুকেও না শিখতে হয়। কারণ এ শেখায় ভীষণ কষ্ট। শেষে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তিনি অভিনয় করতে পারবেন কিনা! তা বুঝতে পারছেন না অনেকেই। তাই তার আশা ‘দিদি নম্বর ১’এর এই এপিসোড দেখার পর অনেকের মন থেকে তাকে নিয়ে দ্বন্দ্ব দূর হবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026