‘ঝুন্ড’ দেখে চোখ থেকে জল গড়িয়ে পড়ল আমিরের

৪’ঠা মার্চ মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’। ছবি মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন ছবির নির্মাতারা। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক কলাকুশলীরা। সেই তালিকায় ছিলেন আমির খান। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে এসে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। চোখে জল নিয়ে ছবির প্রশংসা করলেন তিনি।

‘ঝুন্ড’ ছবির প্রাইভেট স্ক্রিনিংয়ে ছবির শেষে সকলের রীতিমতো স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন। এই ছবি ভীষণভাবে আবেগটাকে ধরে রেখেছিল শেষপর্যন্ত। চোখের জল মুছতে মুছতেই ছবির প্রশংসা করতে দেখা গিয়েছে আমির খানকে। এদিন ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন সেখানে। সেইসমস্ত তরুণ শিল্পীদের সামনে পেয়ে আলিঙ্গন করে তাদের প্রসংশা করলেন অভিনেতা

উল্লেখ্য ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল পরেছিল বলিউডের অন্দরে। অমিতাভ বচ্চনের পাশাপাশি ছোট থেকে বড় ছবির সকল কলাকুশলীরা এই দুর্দান্ত অভিনয় করেছেন তা অস্বীকার করার জায়গা নেই। সেকথা নিজের মুখেই বলেছেন আমির খান অর্থাৎ বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। বচ্চন সাহেবের এটি অন্যতম শ্রেষ্ঠ ছবি তা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। আবারো বড়পর্দা কাঁপাতে আসতে চলেছেন অমিতাভ বচ্চন। তার অভিনয় আবারো আবেগপ্রবণ করতে চলেছে সকল দর্শককে। এই মুহূর্তে বিগ বিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন তার অগণিত, অসংখ্য অনুরাগীরা।

বচ্চন সাহেবের সাথে মিস্টার পারফেকশনিস্টের সম্পর্ক বেজায় ভালো। এর আগে এই দুই অভিনেতাকে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে। ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে তাদের একসাথে দেখা গিয়েছিল। তবে এই প্রথমবার নয় এর আগে বহুবার ছবি দেখে আবেগপ্রবণ হয়েছেন অভিনেতা। উল্লেখ্য, সালমান খান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবিটি দেখে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। ছবির স্ক্রিনিংয়ের শেষে ‘ঝুন্ড’ ছবির কলাকুশলীদের নিয়ে নিজের বাড়িতে পর্যন্ত গিয়েছিলেন অভিনেতা। একটি ভিডিওর মাধ্যমে তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Video

Devparna Acharya

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026