বলিউডের ৬ তারকা যারা দত্তক নিয়েছিলেন সন্তান, কেউ তুলেছেন আবর্জনা থেকে আবার কেউ রাস্তা থেকে

কুসংস্কার ভেঙে আজকালকার দিনে অনেকে পুরনো প্রথাকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছাতে জীবনযাপন করতে পছন্দ করেন। আর এই সামাজিক ট্যাবু ভেঙ্গে স্রোতের বিপরীতে গিয়ে বিভিন্ন কাজ করে দেখানোর সাহস রাখেন অনেক বলিউড তারকারা। একটা সময় এমন ছিল, তখন সন্তান দত্তক নেওয়া মানে বড় বিতর্কের জন্ম নিত। কিন্তু এখন কালের বিবর্তনে এই পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে। আজকালকার দিনে অনেকেই সুবিধাবঞ্চিত কোনো শিশুকে জীবনের সুযোগ-সুবিধা এবং মমতার সাথে লালন পালন করার জন্য সন্তান দত্তক নিচ্ছেন। অনেক বলিউডের নামজাদা তারকা সন্তান দত্তক নিয়ে সামাজিক ট্যাবু ভেঙেছেন। আজকের এই প্রতিবেদনে দেখে নিন এমন ৬ তারকার সন্তান দত্তক নেওয়ার অনুপ্রেরণামূলক গল্প।

সানী লিওন: বলিউড তারকা সানী লিওনের নাম জানেন না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম হবে। ক্যারিয়ারের শুরু বিতর্কিত হলেও, এখন লাখ লাখ মানুষের অনুপ্রেরণা এই অভিনেত্রী। তাঁর বোল্ড অবতারের ফ্যান অনেকেই। কিছু বছর আগেই তিনি ড্যানিয়েল ওয়েবারের সাথে বিয়ে করেন এবং এক কন্যাকে দত্তক নেন। তাঁর মেয়ের নাম নিশা কাউর ওয়েবার। ভারতের মহারাষ্ট্র প্রদেশের লাতুর গ্রাম থেকে তিনি ওই ছোট্ট মেয়েটিকে দত্তক নিয়েছিলেন। তাঁর এমন কর্মের জন্য বিভিন্ন জায়গায় প্রশংসা পান তিনি।

সুস্মিতা সেন: মিস ইউনিভার্স হয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কিন্তু তিনি আজও অবিবাহিত। এই অভিনেত্রী দুই কন্যাকে দত্তক নিয়েছিলেন। ২০০০ সালে তিনি প্রথম মেয়েকে দত্তক নেন যার নাম রেনে। এরপর ২০১০ সালে অভিনেত্রী তাঁর দ্বিতীয় মেয়ে আলিশাকে দত্তক নেন। বর্তমানে এককালের মিস ইউনিভার্স নিজের দুই মেয়েকে নিয়ে সুখেই সংসার করছেন।

সেলিম খান: সেলিম খান অর্থাৎ এককথায় সালমান খানের পরিবারকে সকলেই চেনেন। ওই খান পরিবারের চোখের তারা হচ্ছেন অর্পিতা। কিন্তু তিনি সেলিম খানের নিজের কন্যা নয়। মাত্র ২ বছর বয়সে সেলিম খান অর্পিতাকে অনাথ আশ্রম থেকে দত্তক নেন। ২০১৪ সালে অর্পিতা মুম্বাইয়ের এক ব্যবসায়ীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

মিঠুন চক্রবর্তী: মিঠুন চক্রবর্তীর নিজের ছেলে মিমোর পাশাপাশি তাঁর একটি মেয়ে ছিল। সেই মেয়ে দিশানি দত্তক নেওয়া সন্তান। পরে অবশ্য অভিনেতার আরও দুই সন্তানের জন্ম হয়। বর্তমানে দিশানি বলিউডে ডেবিউ করার জন্য অপেক্ষা করছেন।

রাভিনা ট্যান্ডন: মাত্র ২১ বছর বয়সে ১৯৯৫ সালে দুই মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। পরে ২০০৪ সালে বিয়ে করেন তিনি। তারপর তাঁর আরও ২ সন্তান হয়। অভিনেত্রীর চার সন্তান। তবে নিজের সন্তান কি দত্তক নেওয়া সন্তান সকলেই, তাঁর কাছে সমান।

কুনাল কোহলি: বলিউড ফিল্মনির্মাতা এবং পরিচালক কুনাল কোহলি অনাথ আশ্রম থেকে ৭ মাসের এক কন্যা সন্তানকে দত্তক নেন। স্ত্রী রাভিনার ইচ্ছায় কন্যা সন্তানের নাম দেন রাধা। এখন ওই দম্পত্তির ভালোবাসায় বড় হচ্ছেন রাধা। তাঁদের আর কোনো সন্তান নেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026