বলিউড জগতে অজয় দেবগন এবং তাঁর স্ত্রী কাজল সর্বদাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন। দুই তারকা স্টাইল স্টেটমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল জীবনযাপন সবই নেটিজেনদের কাছে কৌতূহলের বিষয়। তাই তো মাঝে মাঝেই খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের এই তারকা জুটি। তবে আজকের এই প্রতিবেদনে অজয় দেবগন বা তার স্ত্রী কাজলের সম্বন্ধে নতুন কোনো তথ্য দেওয়া হবে না। বরং আজকে অজয় দেবগনের শালী অর্থাৎ কাজলের ছোট বোন তানিশা মুখার্জি সম্বন্ধে বেশ কিছু অজানা তথ্য আপনাদের জানাবো।
কাজলের ছোট বোন দিদির মতই বলিউড অভিনেত্রী। তার সৌন্দর্য এবং বোল্ড অবতার ক্লিন বোল্ড করতে পারে বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীকে। তবে দুঃখের বিষয় দিদির মতো গ্লামার ইন্ডাস্ট্রিতে খুব একটা আধিপত্য স্থাপন করতে পারেননি তানিশা। কিন্তু ক্যারিয়ারে সাফল্য না পেলেও সৌন্দর্যতে কাজলকে কয়েক গোল দিয়েছে তার বোন। জানিয়ে রাখা ভাল, ১৯৭৮ সালে ১ লা জানুয়ারি স্বপ্ননগরী মুম্বাইতে জন্মগ্রহণ করেন তানিশা। সিনেমার জগতে খুব একটা ছাপ না ফেলতে পারলেও তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন।
বর্তমানে তানিশা মুখার্জির ইনস্টাগ্রামে প্রায় ৩ লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছে। মাঝে মাঝেই তিনি বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি পোস্ট করে নেটিজেনদের নজরে আসেন। ছোট থেকে গোটা পরিবারের মধ্যে বলিউড কালচার থাকলেও, তিনি খুব একটা বেশি সাফল্য পাননি। তবে সেইদিক থেকে অভিনেত্রীর ভাই জয় মুখার্জী এবং দেব মুখার্জি বর্তমানে ইন্ডাস্ট্রির নামজাদা ডিরেক্টর।
বলিউডে দিনো মরিয়ার সাথে একটি সিনেমায় অভিনয় করে তিনি কাজ শুরু করেন। কিন্তু সেই সিনেমা বক্সঅফিসে চূড়ান্ত ফ্লপ হয়। তারপর তানিশা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সরকার ছবিতে একটি ছোট্ট জায়গায় অভিনয় করেন। তবে এই সিনেমাটি সুপার ডুপার হিট হয়ে যায়। তারপর তানিশা নিল ও নিকি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে যা বক্সঅফিস খুব একটা সাফল্য পায় না। এরপর সর্বশেষ তানিশা অত্যন্ত জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস সিজন ৭ এ অংশগ্রহণ করেন। সেখানে শোয়ের শেষ অব্দি থাকতে পারলেও আর জিততে পারেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…