খেলা

Virat Kohli 100th Test: টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের, ১০০ তম টেস্ট খেলতে নামছেন কিং কোহলি

শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করে আজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে লঙ্কান বাহিনীর মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার পূর্ণ নেতৃত্বে এই প্রথমবার টেস্ট ম্যাচ খেলবে ভারত। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম টেস্ট হলেও ক্রিকেটপ্রেমীদের চোখ এখন বিরাট কোহলির দিকে। শততম টেস্ট ম্যাচে লম্বা ইনিংস আসবে বিরাট কোহলির ব্যাট থেকে, এমনটাই মনে করছেন ভারতীয় ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ।

এদিকে আজকের ম্যাচে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ভারতের ১২তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য শ্রীলংকার বিরুদ্ধে আজকের প্রথম টেস্ট এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার মাটিতে শততম টেস্ট খেলার কথা থাকলেও সেখানে একটি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। ঘরের মাটিতে শততম টেস্ট ম্যাচ খেলতে চেয়ে ছিলেন ব্যাটিং কিং। আর সেই লক্ষ্যে আজ মোহালি স্টেডিয়াম শ্রীলঙ্কার মুখোমুখি হবেন ভারতীয় দলের সদ্য-প্রাক্তন নেতা বিরাট কোহলি।

আজ সিরিজের ঐতিহাসিক ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া। চলতি টেস্ট সিরিজ আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। দেখে নিন আজকের ম্যাচে ভারতের শক্তিশালী একাদশ কেমন হতে চলেছে-

ভারতের শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026