বিশ্বের অন্যান্য দেশের মতো করোনার থাবাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাম্পের দেশ। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন । তার সাথে করোনা সংক্রমণ রোধ করার জন্য কি কি করণীয় সেইরকম একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা ও করেছেন। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আক্রান্ত হয়েছেন ১৫০০ জনের ও বেশি।
এরকম পরিস্থিতে প্রথমে ট্রাম্প করোনা টেস্টের জন্য সম্মতি না দিলেও এখন নিজের মেডিক্যাল পরীক্ষা করাতে চান। প্রথমে তার আপত্তি ছিল কারণ করোনার কোনও ধরনের লক্ষণ ছাড়াই কেন তাঁর টেস্ট করা হবে। কিন্তু এখন সাংবাদিকদের কাছে ঘোষণা করেছেন যে তিনি টেস্ট করতে চান।
আরও পড়ুন : করোনাতে মৃত্যু হলে ৪ লক্ষ ক্ষতিপূরণ দেবে কেন্দ্রীয় সরকার
প্রসঙ্গত, তিনি বেশ কয়েকদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার সহকর্মীর সাথে দেখা করেছিলেন। পরে শোনা যায় যে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনাতে সংক্রমিত হয়েছেন। আর তারপরই ট্রাম্পকে সমালোচনা করা হয় যে তিনি ওই রোগীর সংস্পর্শে গিয়েও এখনো কেন করোনা টেস্ট করাচ্ছেন না। এতদিন পর হলেও ট্রাম্প রাজি হয়েছেন। তবে তিনি স্পষ্ট বলেছেন যে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন বলে যে টেস্ট করাচ্ছেন সেটা একদম নয়। বর্তমান পরিস্থিতিতে মনের সান্ত্বনার জন্যই তিনি এই টেস্টে সম্মতি জানিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…