জীবনযাপন

করোনাতে সংক্রমিত হলে কোন কাজ করা উচিত, জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি পড়ুন

করোনাভাইরাস সংক্রমণে কি করবেন / কি করবেন না!!

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে বিশ্বজুড়ে।এছাড়া সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। তবে সংক্রমণের পর যে সমস্ত সাবধানতা অবলম্বন একান্ত জরুরি একবার জেনে নিন-

আলাদা ঘরে থাকুন : 

১. এমন একটা ঘরে থাকুন যেখানে জানালা আছে এবং ভালোভাবে বাতাস চলাচল করতে পারে।

২. বাড়ির অন্য কেউ যেন আপনাকে দেখতে না আসে।

৩. কেউ যদি খাবার দিতে আসে, তবে সেটি বাইরে রেখে যেতে বলবেন।

৪. কর্মস্থলে, স্কুলে বা ভীড় এলাকায় যাওয়া বন্ধ করে দিন।

অন্যদের সহযোগিতা প্রয়োজন : 

১. আপনার বাড়িতে যদি একটি ‘কমন রান্নাঘর’ থাকে তাহলে সবাই সেটা ব্যবহার করুন।তবে যখন সংক্রমিত ব্যাক্তি ব্যবহার করবেন তখন যেন অন্য কেউ সেখানে না থাকে।

২. ঘরের মেঝে, টেবিল চেয়ারের উপরিভাগ প্রতিদিন কোনো ক্লিনিং প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করুন।

৩. আলাদা থাকা কোন ব্যক্তির সাথে যারা এক বাড়িতে বসবাস করছেন, তাদের ঘন ঘন হাত ধুতে হবে।

একই জিনিস না ব্যবহারঃ

১. কারো বাড়িতে কেউ সংক্রমিত থাকলে কোন গামছা, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার বা এরকম কোন জিনিস সবাই মিলে ব্যবহার করা যাবেনা।

২. একই বাথরুম না ব্যবহার করাই ভালো। যদি সংক্রমিত ব্যক্তি ব্যবহার করেন তাহলে ভালো করে পরিষ্কার করতে হবে।

৩. যিনি আলাদা আছেন তার ফেলা বা সংস্পর্শে আসা সব রকম আবর্জনা একটি ব্যাগে ভরে তা আবার আরেকটি ব্যাগে ভরুন। এরপর এটিকে কিভাবে ফেলতে হবে সেই ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিন।

আরও পড়ুন : করোনা ভাইরাস থেকে বাঁচতে এই ৫টি জিনিস একদম করবেন না

সম্পূর্ণ আলাদা না থাকতে পারলে এগুলি করুন-

১. ডাক্তারের পরামর্শ মতো একে ওপরের সংস্পর্শে আসা যতটা সম্ভব কম করুন। অন্য লোকদের থেকে কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট দূরে থাকুন।

২. একা ঘুমান।

৩. সংক্রমণ যাদের জন্য বেশি বিপজ্জনক হতে পারে(বয়স্ক মানুষ) তাদের থেকে দূরে থাকুন।

এই জিনিষগুলি মেনে চললে আপনি নিজের সাথে আপনার আশেপাশের লোকেদের ও সুস্থ রাখতে পারবেন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026