নিউজ

লকডাউনের পর রেল চলাচল নিয়ে সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে লকডাউন ঘোষণার আগেই ৩১ শে মার্চ পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলে রাশ টেনেছিল রেল মন্ত্রক। ২৪ মার্চ সরকার লকডাউন ঘোষণা করলে সেই মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মন্ত্রক। লকডাউনের ১৪ দিন পেরিয়ে গেছে।

আর ১ সপ্তাহ পর উঠে যেতে পারে লকডাউন। তারপর কি তবে স্বাভাবিক হবে রেল পরিষেবা? হলেও ঠিক কোন কোন জোনে চলবে রেল? নাকি সারা দেশে স্বাভাবিক হবে যাত্রীবাহী ট্রেন চলাচল? সেক্ষেত্রে যাত্রীদের কী কী ব্যবস্থা নেওয়া হবে? স্বাস্থ্য পরীক্ষা করা হবে কী উপায়ে? এই সব প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে মানুষের মনে।

একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৫ এপ্রিল থেকে রেল পরিষেবা স্বাভাবিক করতে জোনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। লকডাউন ওঠার পর ধাপে ধাপে রেল পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে ওই সূত্র। তবে সরকারি ভাবে রেলের তরফে এই ধরনের জল্পনাকে খারিজ করা হয়েছে।

রেল মন্ত্রক জানিয়েছে, রেল চলাচলের বিষয়ে সরকারি ভাবে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নেওয়া হলে তা অবশ্যই রেলের কর্তাদের জানানো হবে। একটি ট্যুইটে রেল মন্ত্রক জানিয়েছে, রেলের চলাচল ও সময়সারণী নিয়ে সামাজিক মাধ্যমে যে বার্তা ঘুরে বেড়াচ্ছে তা সত্য নয়। ভারতীয় রেল এই ধরনের কোন সিদ্ধান্ত নেয়নি। সংবাদ সংস্থা পিটিআই-কে এক রেল কর্তা জানিয়েছেন, রেল চলাচল শুরু করতে হলে যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আগে নিশ্চিত হতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026