করোনার প্রকোপে আতঙ্কে যখন গৃহবন্দী সাধারণ মানুষ তখনই মনের আনন্দে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিভিন্ন বন্য প্রাণীদের। যেন মনে হয় মানুষ খাঁচায় রয়েছে এবং বন্য প্রাণীরা বাইরে প্রাণখোলা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। বদলে গিয়েছে চেনা অাধুনিক সভ্যতার ছবিটা। লক ডাউনের ফলে রাস্তাঘাট জনশূন্য, বন্ধ গাড়ি চলাচল। যা গাড়ি দেখা যায় তা হাতে গোনা। এরই মাঝে দেখা গেল অন্য দৃশ্য।
রাস্তায় এবার দেখা গেল গন্ডার ঘুড়ে বেড়াতে। ঘটনাটি ঘটেছে নেপালের চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায়। তবে এবারের চিত্রটি একটু আলাদা। এই গন্ডার রীতিমতো তাড়া করল স্থানীয় বাসিন্দাদের। এমনই দেখা গেল সিসিটিভি ক্যামেরায়। গত ৬ এপ্রিল টুইটারে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিও আদৌও কত আগের তা জানা যায়নি।
তবে নেপালের চিতবন জাতীয় উদ্যান সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, শুধু লক ডাউন বলেই নয়। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন বন্য প্রাণীরা লোকালয়ে ঘুরতে দেখা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…