কৌশিক পোল্ল্যে: যে সঙ্কটপূর্ন পরিস্থিতি বর্তমানে গোটা বিশ্বজুড়ে বিরাজমান, তার মোকাবিলায় এখনও জোরকদমে লড়ে যাচ্ছে ভারত, যদিও ঘাড়ে নিশ্বাস ফেলছে আতঙ্ক। এসময় আমি, আপনি ঘরে বসে থাকলেও হাসপাতালে নিরলস পরিশ্রমে ব্রতী চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। ঠিক উলটোদিকে এপ্রিল মাসের ভ্যাপসা গরমে রাস্তায় রাস্তায় টহলদারিতে ব্যস্ত পুলিশ, শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য, আমাদের অসুবিধায় পাশে থাকার জন্য।
১৩০ কোটির ভারতবর্ষে লকডাউন কোনো সাধারন বিষয় নয়। কিছু মানুষ ইতিমধ্যেই পেটের দায়ে রাস্তায় বেরিয়েছেন, তো কিছু মানুষ স্বভাববশেই বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছেন, তাও আবার মুখে মাস্ক ছাড়াই, এই চিত্রই বারবার উঠে আসছে। এর ফলে যাতে করোনা ভাইরাসের সংক্রমন না ছড়িয়ে পড়ে সেকারনেই দু হাতে যুদ্ধে নেমেছেন পুলিশকর্মীরা।
কোথাও দেখা যাচ্ছে তাদের মারমুখী রূপ, আবার কোথাও বা একেবারে গান গেয়ে হালকা মেজাজে সাধারন মানুষের মনোরঞ্জনে রাস্তায় নেমেছেন পুলিশ। সেই গান এখন ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যালের পাতায়। তবে বাংলা বরাবরই ক্রিয়েটিভ, এখানকার শিল্পকলা, সংস্কৃতি সবটাই একেবারে অন্যরকম, সেখানে শিল্পীসত্ত্বার পরিচয় ঘটবে না তা কি হয়!
রাস্তার মাঝেই সুন্দর করে আঁকা রয়েছে বিরাট আল্পনা, যেখানে সুস্থ থাকতে বাড়িতে থাকার উপদেশাবলী অসাধারনভাবে লেখা রয়েছে ঠিক যেমনটা লেখা থাকে নিউ ইয়ার এর রাস্তা আলাপনী, খানিকটা সেরকম। কলকাতার পাটুলি থানার অন্তর্গত ১০১ নং ওয়ার্ডে এই সমস্ত আল্পনার কাজ করা হয়েছে উক্ত এলাকার ছটি গুরুত্বপূর্ন মোড়ে, শুধুমাত্র সাধারন মানুষকে সচেতন করার উদ্দেশ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…