রাজীব ঘোষ: কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের ফলে উপত্যকায় ব্যবসা ও অর্থনীতির প্রভূত উন্নতি হতে চলেছে।ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে বেশ কিছু সংস্থা বিপুল পরিমাণে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে।কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৪ টি কোম্পানি জম্মু-কাশ্মীরে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ইচ্ছা জানিয়েছে।বিনিয়োগের প্রস্তাব এসেছে পরিকাঠামো, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ, উৎপাদন, হোটেল, প্রতিরক্ষা, পর্যটন, শিক্ষা সহ অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে।
তবে কেন্দ্রীয় সরকার ৩৩ টি কোম্পানির প্রস্তাব ইতিমধ্যে গ্রহণ করেছে।এই মূহুর্তে বিনিয়োগের পরিমাণ ১৫ হাজার কোটি টাকা।তবে কিছুদিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত হতে পারে, বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। ৩৭০ ধারা কাশ্মীর থেকে বাতিল হওয়ার পর ধীরে ধীরে কাশ্মীর স্বাভাবিক হচ্ছে।স্কুল, কলেজ খুলেছে।ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে।জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা থেকে শুরু করে সমস্ত ধরনের জরুরী পরিষেবা চালু হয়েছে।
ফলে কাশ্মীর ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে।আগামী নভেম্বরে কেন্দ্রীয় সরকার শিল্প সম্মেলন করার পরিকল্পনা করেছে।৩৭০ ধারা বাতিলের পর প্রথম শিল্প সম্মেলন হতে চলেছে।অবশেষে জম্মু-কাশ্মীরে বিপুল পরিমাণে বিনিয়োগের দুয়ার খুলে যাওয়ায় কাশ্মীরের অর্থনৈতিক অবস্থার যথেষ্ট উন্নয়ন হবে।এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে।কেন্দ্রীয় সরকার মনে করে ৩৭০ ধারা বিলোপের ফলে কাশ্মীরে এই অবস্থা তৈরী হচ্ছে।যা সেখানকার অর্থনীতির পক্ষে ভালো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…