অরূপ মাহাত: সব ধরনের আক্রমণের জবাব দিতে তৈরী পাক সেনা। যেকোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি সামলে দেওয়ার ক্ষমতা রাখে সে দেশের সেনাবাহিনী, এমনটাই দাবি করলেন পাকিস্তানের সেনাপ্রধান জাভেদ বাজওয়া। নাম না করে ভারতের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দেন, সীমান্তের চারটি ফ্রন্টে শত্রুপক্ষের যে কোন কার্যকলাপের উপযুক্ত জবাব দিতে তৈরী তারা। তবে পাকিস্তান কখনোই যুদ্ধ চায় না, পাকাপাকি ভাবে শান্তির পক্ষে তারা, এমনটাই জানিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের সেনাপ্রধান আজ সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সেখানেই তাদের ভূ-কৌশলগত পরিবেশ ও সেনা অপারেশনের বিষয়ে জানানো হয়। এই বৈঠকেই পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করেন তিনি। বৈঠক শেষে বাজওয়া বলেন, এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা চূড়ান্ত মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তাদের মনোবলও তুঙ্গে রয়েছে। তবে তিনি এও বলেন যে, পাকিস্তান একটি শান্তিপূর্ণ দেশ এবং তারা সবসময়ই শান্তির পক্ষে থাকতে চায়।
অন্যদিকে যে কোনও পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে নাম না করে আসলে ভারতকে হুঁশিয়ারি দেন বাজওয়া, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল।
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…
ব্যাঙ্কে কোনও জরুরি কাজ রয়েছে? তাহলে আর দেরি না করে দ্রুত সেরে ফেলুন। কারণ আগামী…
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের বড় ধাক্কার মুখে ভারতীয় মুদ্রা। সোমবার বাজার…
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির পর এবার সাধারণ মানুষের মাথাব্যথার কারণ হতে পারে বিদ্যুতের বিল। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম…
শিয়ালদহ ডিভিশনের নিত্যযাত্রীদের জন্য এলো বড় সুখবর। যাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে পূর্ব…
ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ফের সামনে উঠে এল গঙ্গা জলবণ্টন চুক্তির প্রসঙ্গ। শেখ…