বিশ্ব বাজারে দাম কমে যাওয়া এবং ডলারের সাপেক্ষে টাকার প্রত্যাবর্তনের ফলে মঙ্গলবার সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। যেভাবে বিগত কয়েকদিন ধরে ক্রমশ দাম বাড়ছিল সেই তুলনায় আজ অনেকটাই কমেছে দাম। MCX এ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.৫১ শতাংশ কমে ৪০,২৬৫ টাকা হয়েছে। উল্লেখ্য, মধ্য প্রাচ্যে উত্তেজনা এবং ডলারের সাপেক্ষে টাকার দাম পড়ার কারণে আগের দুটি সেশনে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২০০ টাকার বেশি বেড়েছিল।
সোনার দামের সাথে সাথে রুপোর দামও হ্রাস পেয়েছে, যা প্রতি কেজি ০.৬% হ্রাস পেয়ে ৪৭,২৬৬ টাকায় দাঁড়িয়েছে। বিশ্ব বাজারে গতকাল সোনার দাম গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছিল। গতকালের তুলনায় আউন্স প্রতি ০.২% দাম কমে ১৫৬২.৮১ ডলার দাম হয়েছে সোনার, যেখানে গতকাল সোনার দাম ছিল আউন্স প্রতি ১৫৮২.৫৯ ডলার। বিশ্ব বাজারে রুপোর দামও আউন্স প্রতি ০.৫% কমে হয়েছে ১৮.০৬ ডলার।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির আদেশ, জানুন ফাঁসির দিন ও সময়
আমেরিকার ড্রোন হামলায় ইরানের সেনাকর্তার মৃত্যু হওয়ার পর থেকেই ক্রমশ বাড়ছিল সোনার দাম। বিশ্ব বাজারে দাম বাড়ার সাথে সাথেই ভারতের বাজারেও বাড়ছিল সোনার দাম। রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোরালো হেয়ার সাথে সাথেই সোনার দামও বাড়ছিল লাফিয়ে। আজ সেই পরিস্থিতি কিছুটা আয়ত্তে এলো। শুক্রবার মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুর পর থেকেই ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…