ভারতীয় বোলারদের দাপটে ১৪২ রানেই গুটিয়ে গেল শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, নবদ্বীপ সাইনিদের দুর্দান্ত বোলিং এর ফলে নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা অর্থাৎ ভারতকে সিরিজে ১-০ এগিয়ে যেতে এবং ম্যাচটি জিততে হলে ১৪৩ রান করতে হবে।
চোট সারিয়ে ভারতীয় দলে ফিরে জসপ্রীত বুমরাহ ভালো বোলিং প্রদর্শন করেন। নির্দিষ্ট চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট দখল করেছেন তিনি। ভারতীয়দের মধ্যে সবচেয়ে সেরা বোলিং প্রদর্শন শার্দুল ঠাকুর এর। নির্দিষ্ট ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট দখল করেছেন তিনি। নবদীপ সাইনি দুটি, কুলদীপ যাদব দুটি, ওয়াশিংটন সুন্দর একটি উইকেট দখল করেছেন।
আরও পড়ুন : KKR দলের নতুন সদস্য, ৫ টি ছয় হাঁকালেন এক ওভারে (ভিডিও)
শ্রীলঙ্কানদের মধ্যে একমাত্র কুশল পেরেরা ৩০ রানের গন্ডি পেরোতে সক্ষম হন। তিনি ২৮ বলে ৩৪ রান করেন। এছাড়া দুই ওপেনার ধনুশকা গুনতিলকা ২০ এবং অবিশকা ফার্নান্ডো ২২ রান করেছেন। আর কোন ব্যাটসম্যান কুড়ি রানের গণ্ডি পার করতে পারেননি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…