সারা দেশ জুড়ে সিএএ এনআরসি রাষ্ট্রায়ত্ব সংস্হার বিলগ্নিকরন এছাড়াও আরেলও বিভিন্ন ইস্যুর প্রতিবাদে ৮ই জানুয়ারি ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে সিটু ইনটাক সহ বিভিন্ন শ্রমিক সংগঠন গুলি। ৮ই জানুয়ারি বামেদের ডাকা এই ধর্মঘটে দেশের আইন শৃঙ্খলার যাতে কোনোরকম অসুবিধা না হয় তার জন্য হাইকোর্ট এর তরফ থেকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি এই সমস্ত ইস্যু গুলিকে তিনি সমর্থন করলেও তিনি ধর্মঘট সমর্থন করেন না বলে জানিয়েছেন। তিনি নির্দেশ দিয়েছেন শ্রমিক সংগঠন গুলির বনধের ডাক মোকাবিলা করার জন্য পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে।
আরও পড়ুন : ভোটে জিতল তৃণমূল, সুপ্রীম কোর্টে যাচ্ছে বিজেপি
বাম এবং শ্রমিকদের সিএএ এনআরসি বিষয়ক আরও যেসমস্ত বিরোধী ইস্যুগুলি বারবার উঠে আসছে সেগুলি কংগ্রেস সহ আরও করেকটি সংগঠন সমর্থন করে। সারা দেশের যখন সিএএ এবং এনআরসি এর বিরোধীতা চলছে তখন বামেদের এই ধর্মঘটের ইস্যুগুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়ে দেন যে “আমরা ধর্মঘট সমর্থন করি না, বাংলায় কোনো বনধ্ হবে না। আমরা এই ইস্যুগুলির বিরুদ্ধে সাধ্যমতো প্রতিবাদ করছি। বর্তমানে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ, ধর্মঘট দেশের অর্থনীতির ক্ষতি করবে, তাই আমরা বনধ্ সমর্থন করি না।”
এদিন নবান্নে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনোরকম ছুটি বরদাস্ত করা হবে না। সরকারি নির্দেশ দিয়ে বলা হয়েছে কোনো রকম ছুটি হলে তার মাসিক আয় কেটে নেওয়া হবে। শুধুমাত্র ৭ জানুয়ারীর আগে মাতৃত্বকালীন ছুটি, পরিবারের কোনো ব্যক্তির মৃত্যু কারনগুলিতে ছুটি গ্রাহ্য করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…