নিউজ

Yellow Fungus : সাদা-কালোর পর এবার ইয়েলো ফাঙ্গাসের হানা, কতটা বিপজ্জনক এই ভাইরাস?

করোনা সংকটে রীতিমতো অতিষ্ঠ গোটা দেশ। প্রায় প্রতিদিন সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। করোনার এই দ্বিতীয় ঢেউতে ধরাশায়ী সকলেই। কিন্তু এই রোগের পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস রোগ। এছাড়াও হোয়াইট ফাঙ্গাস দেশের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছিল যে এই হোয়াইট ফাঙ্গাস ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় অনেক বেশি ক্ষতিকারক হবে। বর্তমানে লাফিয়ে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্তের সংখ্যা। এমনকি কেন্দ্র সরকার বাধ্য হয়ে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। তবে এর মাঝেই অত্যন্ত উদ্বেগজনক খবর জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্য। ব্ল্যাক ফাঙ্গাস ও হোয়াইট ফাঙ্গাস ছেড়ে দিয়ে তাদের থেকেও ক্ষতিকারক ইয়েলো ফাঙ্গাস সংক্রমণ শুরু হয়েছে।

আসলে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে এক ব্যক্তির শরীরে এই ইয়েলো ফাংগাসের অস্তিত্ব পাওয়া গেছে। ওই ব্যক্তি বর্তমানে গাজিয়াবাদের এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকদের মতে, হোয়াইট ফাঙ্গাস বা ব্ল্যাক ফাঙ্গাসের থেকে ক্ষতিকারক এই ইয়েলো ফাঙ্গাস। কারণ এই ছত্রাক শরীরের সংক্রামিত হয় শরীরের ভেতরের বিভিন্ন অংশে বেশি ক্ষতের সৃষ্টি করে। ফলে ইয়েলো ফাঙ্গাস রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর হার অনেক বেশি। এই রোগ হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এমফোটেরিসিন বি ইনজেকশন নিতে হবে।

ইয়েলো ফাঙ্গাস রোগ হওয়ার কারণ:

বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে শরীরে এই ছত্রাক বাসা বাঁধতে পারে। এছাড়া বাসি খাবার দাবার খাওয়া হলে এই ছত্রাক সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায়।

ইয়োলো ফাঙ্গাস রোগের লক্ষণ:

  • ধীরে ধীরে ওজনের হ্রাস।
  • খিদে কমে যাওয়া বা না খাওয়ার ইচ্ছা।
  • প্রবল শারীরিক ক্লান্তি।
  • ক্ষতস্থান ঠিক হতে সময় লাগা।
  • বেশি সংক্রমণ হলে ক্ষতস্থান থেকে পুঁজ বেরিয়ে আসা।
Anirban Kundu

Recent Posts

রাজ্যের সব মাদ্রাসা নিয়ে বড় সিদ্ধান্ত! পূর্ণাঙ্গ তথ্যের রিপোর্ট চাইল নবান্ন

রাজ্যের সমস্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিল নবান্ন। সংখ্যালঘু বিষয়ক ও…

June 6, 2026

প্রতি মাসে ৫০০০ টাকা পেনশনের সুবিধা, তবুও অটল পেনশন যোজনা ছাড়লেন ১ কোটির বেশি গ্রাহক!

দেশের জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির মধ্যে অন্যতম অটল পেনশন যোজনা (APY)। অবসর জীবনে নিশ্চিত মাসিক…

June 6, 2026

এক বাসেই হাবড়া থেকে শিয়ালদা-হাওড়া! নতুন রুটে সরকারি বাস চালু, জেনে নিন সময়সূচি

বাস যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC)। দীর্ঘদিনের দাবির পর অবশেষে…

June 6, 2026

সরকারি সম্পত্তি ভাঙচুরে কড়া বার্তা! ক্ষতিপূরণ আদায়ে তদন্তের নির্দেশ, খুলছে পুরনো ফাইল

সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। সরকারি সম্পদের ক্ষতি…

June 6, 2026

এবার ট্রেনে করেই গঙ্গাসাগর! কেন্দ্র-রাজ্যের বড় উদ্যোগে মিলতে পারে সরাসরি রেল সংযোগ

গঙ্গাসাগরগামী লক্ষ লক্ষ তীর্থযাত্রীর জন্য বড় সুখবর। বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গঙ্গাসাগর পর্যন্ত সরাসরি…

June 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! ২% ডিএ বৃদ্ধি, জুলাই থেকে মিলবে বাড়তি টাকা

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় সুখবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই মহার্ঘ…

June 6, 2026