রাজ্য

দীঘা থেকে ৪৫০ কিমি দূরে, রেড অ্যালার্ট জারি রাজ্যের এইসব জেলায়

করোনা পরিস্থিতির মাঝেই বঙ্গবাসীর বুকে আতঙ্কের দানা বেঁধেছে ঘূর্ণিঝড় যশের পূর্বাভাস। গতবছর আম্ফান ঘূর্ণিঝড় পুরো লন্ডভন্ড করে দিয়েছিল দক্ষিণবঙ্গকে। চলতি বছরের যশ একই পরিমাণ আতঙ্ক সৃষ্টি করেছে। আবহবিদ সূত্রে জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার সকালে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। বর্তমানে ঢাকা থেকে এই ঘূর্ণিঝড় ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে। আগামীকাল পারাদ্বীপ ও বালেশ্বর এর মধ্যবর্তী এলাকায় দিয়ে সর্বশক্তি নিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া পূর্ব মেদিনীপুরে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে। ইতিমধ্যেই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলায় কমলা সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং দার্জিলিঙে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ইতিমধ্যেই সব রকম প্রস্তুতি সেরে ফেলেছে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি হয়েছে ২০ দল। উদ্ধার কাজ চালানোর জন্য প্রস্তুত করা হয়েছে স্পেশাল টিম। মোট ৫১ টি টিম ঘূর্ণিঝড়ের সময় বিপর্যয় মোকাবিলার কাজ করবে। এছাড়া ৪৫০ টেলিকম রেস্টোরেশন টিম ও ১০০০ পাওয়ার রেস্টোরেশন টিম তৈরি করা হয়েছে। ঝড়ের পর বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে সিএসসি ২৫০ কর্মীকে প্রস্তুত রাখছে।

গতবছর আম্ফান ঘূর্ণিঝড়ের সময় রীতিমতো শহরে হাল বেহাল হয়েছিল নিকাশি ব্যবস্থার জন্য। তাই চলতি বছরে কলকাতা পুরসভা আগে থাকতেই প্রস্তুতি নিচ্ছে। বিধাননগর পৌরনিগমের বাগজোলা খালে লকগেটগুলির মেরামতের কাজ চলছে। এছাড়াও শহরজুড়ে একাধিক এলাকার বিপদজনক গাছ কেটে ফেলা হয়েছে। এছাড়াও সরিয়ে নেওয়া হয়েছে সমস্ত বড় পোস্টার, বিলবোর্ড ও হোডিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026