রাজ্য

জোট ভাঙতে চায় বাম শিবির, ভবানীপুরে মমতার প্রতিপক্ষ বাম তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে দুই মহাতারকা প্রার্থীর সাথে বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিলেন। একদিকে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। এই বিধানসভা কেন্দ্রে নবাগত এই যুবতী প্রার্থী হওয়ার পর রাজ্যের মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছিল মীনাক্ষী মুখোপাধ্যায়। অনেকেই বামেদের বাংলার মুখ হিসেবে মীনাক্ষীকে দেখা শুরু করেছিল। এই পরিস্থিতিতে উপনির্বাচনে ভবানীপুরে মমতার প্রতিপক্ষ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়কে চাইছে আলিমুদ্দিন।

তবে ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী হবে কে সেই নিয়ে বেশ দ্বন্দ্ব চলছে আলিমুদ্দিনের অন্দরমহলে। হিসাবমত জোট সরকারের শর্ত অনুযায়ী এই ভবানীপুর কেন্দ্রে কংগ্রেস আসন দেবে। সেক্ষেত্রে দলের যুব সভাপতিকে প্রার্থী করবে বিধানভবন। কিন্তু উপনির্বাচনের জোট করে লড়াইয়ের পক্ষপাতী নয় আলিমুদ্দিনের বড় অংশ। সেখানে পার্টি এককভাবে লড়াইয়ের ময়দানে থাকুক বলেই দাবি করেছে অনেকে। তারাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াই করাতে চাইছে।

অন্যদিকে আরেক পক্ষের দাবি যে যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে বারবার “গবেষণাগারের গিনিপিগের” মত হেভিওয়েট নেত্রীর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ করানো হচ্ছে। এক্ষেত্রে জনমানসের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তাই কলকাতা জেলার কোন পরিচিত মুখে পার্টি ওই কেন্দ্রে প্রার্থী করে পাঠাতে পারে। নাহলে মীনাক্ষী মুখার্জির যে পার্টির মুখ হয়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে তাতে বাধা পড়তে পারে। এবার আলিমুদ্দিন কি সিদ্ধান্ত নেয় তার দিকে তাকিয়ে রয়েছে অনেকেই।

প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে যায়। তাই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদ ধরে রাখার জন্য কোন একটি আসন থেকে বিজয়ী হতে হবে। তাই তিনি দ্বিতীয়বার উপ নির্বাচনে লড়ার জন্য নিজের গড় ভবানীপুরকে বেছে নিয়েছেন। ইতিমধ্যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। তিনি খড়দহ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাজল সিনহার জায়গায় লড়বেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026