নাগরিকত্ব বিলের প্রতিবাদে রাজ্যজুড়ে চলছে বিক্ষোভ প্রর্দশন। শুক্রবার উলুবেড়িয়া ও বেলডাঙা স্টেশনে চলে বিক্ষোভ প্রদর্শন। হামলা চালানো হয় করমণ্ডল এক্সপ্রেসে। আজ সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে শিয়ালদহের হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনে। হাসনাবাদ শাখার কাঁকড়ামির্জানগর, সন্ডালিয়া স্টেশনে আজ সকাল থেকেই নাগরিকত্ব বিলের প্রতিবাদে শুরু হয় রেল অবরোধ। ফলে ব্যস্ত সময়ে বিপদে পড়েন নিত্যযাত্রীরা।
বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব বিল পাশ হওয়ার পর থেকেই দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভ চালাচ্ছে একের পর এক রাজনৈতিক দল, ছাত্র সংগঠন। শুক্রবার হাওড়ার উলুবেড়িয়া ও মুর্শিদাবাদের বেলডাঙায় বিলের প্রতিবাদে ট্রেন অবরোধ করে একদল জনতা। করমন্ডল এক্সপ্রেসে ভাঙচুর চালানো হয়। ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। হাওড়া শাখায় রাত পর্যন্ত বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করতে হয়। লোকাল ট্রেন চলাচলও বিঘ্নিত হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…