একের পর এক ধর্ষণের ঘটনায় মুখ পুড়ছে দেশের। কিছুদিন আগেই তেলেঙ্গানায় তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে গর্জে উঠেছিল দেশ। তারপর উন্নাও এ ধর্ষিতাকে জীবন্ত পুড়িয়ে মারার মতো ঘটনায় দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে গিয়েছিল।
আর এই পরিস্থিতিতে রাজ্যে ধর্ষণ রুখতে নতুন আইন নিয়ে এলো অন্ধ্রপ্রদেশ সরকার। শুক্রবার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় পাশ হয় নতুন এই বিলটি। নতুন এই বিলটির নাম ‘অন্ধ্রপ্রদেশ দিশা অ্যাক্ট ক্রিমিনাল ল’। বিলটিতে বলা হয়েছে ধর্ষণে অভিযুক্ত প্রমাণিত হলে ২১ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিতে হবে ধর্ষককে।
রাজ্যের গৃহমন্ত্রী এম সুচরিতা শুক্রবার এই বিলটি পাস করেন অন্ধ্রপ্রদেশের বিধানসভায়। অন্ধ্রপ্রদেশের পার্শ্ববর্তী রাজ্য তেলেঙ্গানায় কিছুদিন আগেই এক তরুণী পশু চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয়। তার পরিপ্রেক্ষিতেই এই বিল যে যথেষ্টই গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…