নাগরিকত্ব আইনের বিরোধী প্রদর্শনে উত্তরপ্রদেশে সরকারি সম্পত্তি নষ্ট করাকে কেন্দ্র করে কয়েকদিন আগেই বিক্ষোভকারীদের চরম হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে তাদের সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ করা হবে বলে মন্তব্য করেছিলেন তিনি। হুমকির তিন দিনের মধ্যেই মুজফরনগরের একাধিক দোকান সিল করে দিলো প্রশাসন। এদিন মুজফরনগরের ৬০ টির’ও বেশি দোকান সিল করেছে প্রশাসন।
নাগরিকত্ব আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশে বিল বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা পুলিশ বুথ, পুলিশের গাড়ি, সরকারি বাস জ্বালিয়ে দেয়। বেশ কয়েকটি গাড়ি এবং প্রায় ১০টি বাইক জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের গুলিতে প্রাণ যায় ১৮ জনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ক্ষতিপূরণ করা হবে।’
আরও পড়ুন : ঝাড়খন্ডের পরবর্তী CM হেমন্ত সোরেন, কংগ্রেসের থেকে ডেপুটি CM
এই ঘোষণার তিনদিনের মধ্যেই যোগী সরকার তা করেও দেখালো। মুজফরনগরের একাধিক দোকানের বাইরে যেখানে বিক্ষোভকারীরা জড়ো হয়, সেই দোকান গুলো সিল করা হয়েছে। এরকম ৬০ টির’ও বেশি দোকান সিল করা হয়েছে। পুলিশ খতিয়ে দেখছে আরও কারা জড়িত এই ঘটনায়। পুলিশ জানিয়েছে বিভিন্ন জায়গায় কারা অশান্তি পাকাচ্ছে তার খোঁজ চলছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের কাছে অনুরোধ করেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করার জন্য। লখনৌ ও সাম্ভালে এখনো অপরাধীদের সম্পত্তি সিল করার প্রক্রিয়া শুরু হয়নি। জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তাদের রিপোর্ট এলেই সেখানেও শুরু হবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…