নিউজ

‘মোদীজি বাংলার পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষ ‘প্রকৃতপক্ষে দেশভক্ত’, শ্যামবাজারে বললেন জেপি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাতে সোমবার ছিল বঙ্গ বিজেপির অভিনন্দন যাত্রা। ওয়েলিংটন থেকে শ্যামবাজার পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে বঙ্গ বিজেপি। সেখানে অংশ নেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়রা। মিছিল শেষে শ্যামবাজারে সভাও করেন দলের কার্যকরী সভাপতি। মিছিলে এত মানুষ অংশ নেওয়ার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান জেপি নাড্ডা। বলেন, ‘আজ আমরা দেখলাম বাংলা কীভাবে মোদিজির পাশে দাঁড়িয়েছে। কীভাবে নাগরিকত্ব সংশোধনী আইনকে স্বাগত জানিয়েছে। বাংলার মানুষ প্রকৃত অর্থেই দেশভক্ত।’

এদিন দুপুর সওয়া দু’টো নাগাদ বিজেপির অভিনন্দন যাত্রার সূচনা হয়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, ভূপেন বসু অ্যাভিনিউ হয়ে এই মিছিল পৌঁছয় শ্যামবাজারে। হাজার, হাজার মানুষ অংশ নেন এই মিছিলে। কার্যত বিজেপির এদিনের মিছিল ছিল জনজোয়ার।

আরও পড়ুন : যোগীর সতর্কতার পর বিক্ষোভকারীদের সম্পত্তি কেড়ে নিল যোগীর পুলিশ

এদিন শ্যামবাজারের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন জেপি নাড্ডা। জাতীয় নিরাপত্তা নিয়ে মমতার ভূমিকা সন্তোষজনক নয় বলে অভিযোগ তোলেন তিনি। বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেশের বিরুদ্ধে কথা বলেন। সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। আসলে তাঁরা শুধু ভোটব্যাঙ্কের কথাই ভাবছেন।’

পাশাপাশি এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত নাড্ডা বলেন, ‘২০২১–এ বাংলায় বিজেপিই ক্ষমতায় আসছে। সোমবারের জনজোয়ার সে কথাই বলছে। এদিন তো শুধু ট্রেলার দেখানো হয়েছে, আসল ছবি তো দেখানো হবে ২০২১–এ।’ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এদিনের মিছিল ছিল বিজেপির শক্তি প্রদর্শনের একটা বড় সুযোগ। জল মেপে নেওয়ার সবথেকে ভাল জায়গা। আর এদিনের মিছিল শেষে সে ক্ষেত্রে রীতিমতো লেটার মার্কস পেয়ে পাস করল বিজেপি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026