রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে ফের সংঘাত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। রাজ্যপাল জগদীপ ধনকড় প্রথম থেকেই অভিযোগ করেছিলেন করোনা মোকাবিলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে। মুখ্যমন্ত্রীকে চিঠিও প্রেরণ করেন অভিযোগ জানিয়ে। সেরকমভাবে গত শুক্রবার কেন্দ্রের দেওয়া করোনার যে তথ্য তার সঙ্গে রাজ্য সরকারের দেওয়া তথ্যের পার্থক্য নিয়ে টুইটারে সরব হন রাজ্যপাল জগদীপ ধনকড়।
এবার তার উত্তরে মুখ্যমন্ত্রী এদিন শনিবার ১৩ পাতার একটি চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের রাজ্যপাল এভাবে কথা বলতে পারেন না। আপনার দুটো চিঠি পড়েছি। রাজ্য সরকার আপনাকে সমস্ত বিষয় অবগত করে। কিন্তু এরপরও আপনার কাছ থেকে অপমানসূচক মন্তব্য আসছে। এমন ব্যবহার বিরল।’
মমতা আরও বলেন, ‘রাজ্যপাল মনোনীত ব্যক্তি কিন্তু মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে তারপর ক্ষমতায় আসেন। তাই রাজ্য সরকারের কাজে খামতি বা ত্রুটি থাকলে তা দেখার জন্য আইন ব্যবস্থা রয়েছে। রাজ্য সরকার বিচার ব্যবস্থার কাছে দায়বদ্ধ। রাজ্যপালের কাছে দায়বদ্ধ নয়।’ মুখ্যমন্ত্রী এর আগেও রাজ্যপালকে ৫ পাতার চিঠি পাঠান, যেখানে তিনি বলেছিলেন, ‘রাজ্যপালের কথার ভঙ্গি সংবিধান বহির্ভূত। তিনি তার কথার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করছেন।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…