ভারতে তৃতীয় দফার লকডাউন চলছে। গতকাল ফের লকডাউনের সময়সীমা আরও দু-সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন। করোনা সংক্রমণের জেরে পুরো দেশকেই ৩ টি জোনে ভাগ করা হয়েছে। রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকা অনুযায়ী দেশে ১৩০ টি রেড জোন, ২৮৪ টি অরেঞ্জ জোন, ৩১৯ টি গ্রিন জোন রয়েছে।
রেড জোনের অন্তর্গত কোন রাজ্যের কটা জেলা রয়েছে, দেখে নিন-
১) দিল্লির ১১ টি জেলা রয়েছে রেড জোনে।
২) উত্তরপ্রদেশের ১৯ টি জেলা রেড জোন।
৩) মহারাষ্ট্রের ১৪ টি জেলায় রেড জোন রয়েছে।
৪) তামিলনাড়ুর ১২ টি জেলা রেড জোনে।
৫) মধ্যপ্রদেশের ৮ টি জেলা।
৬) গুজরাটের ৯ টি জেলা রেড জোনে রয়েছে।
৭) পশ্চিমবঙ্গের ১০ টি জেলা রেড জোনে আছে।
অরেঞ্জ জোনে কোন কোন জেলা রয়েছে, দেখে নিন-
১) উত্তরপ্রদেশের ৩৬ টি জেলা।
২) মহারাষ্ট্রের ১৬ টি জেলা অরেঞ্জ জোনে।
৩) বিহারের ২০ টি জেলা অরেঞ্জ জোনে রয়েছে।
৪) রাজস্থানের ১৯ টি জেলা অরেঞ্জ জোন।
৫) তামিলনাড়ুর ২৪ টি জেলা।
৬) পাঞ্জাবের ১৫ টি জেলা অরেঞ্জ জোনে আছে।
৭) মধ্যপ্রদেশের ১৬ টি জেলা।
৮) পশ্চিমবঙ্গের ৫ টি জেলা অরেঞ্জ জোনের অন্তর্গত।
গ্রিন জোনের তালিকায় রয়েছে কোন জেলাগুলি, দেখে নিন –
১) সিকিমের সব জেলাই গ্রিন জোন।
২) অসমের ৩০ টি জেলা গ্রিন জোনে।
৩) অরুণাচল প্রদেশের ২৫ টি জেলা।
৪) ছত্রিশগড়ের ২৫ টি জেলা।
৫) মধ্যপ্রদেশের ২৪ টি জেলা গ্রিন জোনের অন্তর্গত।
৬) উত্তরপ্রদেশের ২০ টি জেলা সেফ জোনে।
৭) ওড়িশার ২১ টি জেলা গ্রিন জোনে।
৮) উত্তরাখণ্ডের ১০ টি জেলা।
৯) মহারাষ্ট্রের ৬ টি জেলা গ্রিন জোনে।
১০) পশ্চিমবঙ্গের ৮ই জেলা সেফ জোনে আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…