নিউজ

চরম আতঙ্ক! পূর্ব বর্ধমানে করোনায় আক্রান্ত আরও ১

এবার পূর্ব বর্ধমান জেলায় আরও এক কোভিড-১৯ আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে। ৯ বছরের এক শিশুর শরীরে মিলেছে করোনা ভাইরাস। এর আগে পূর্ব বর্ধমান জেলার বাদুলিয়ায় এক কোভিড-১৯ আক্রান্ত রোগীর খোঁজ মেলে। জানা যায়, সেই আক্রান্ত ব্যক্তির ভাইঝি এই শিশু। ওই শিশুকে দুর্গাপুরের সনকা হাসপাতালে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে স্বাস্থ্য দফতর সূত্রে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়।

জানা গিয়েছে, এক ব্যক্তির কয়েকদিন আগেই খন্ডঘোষের বাদুলিয়ায় কোভিড-১৯ আক্রান্ত হন। তারপরে তার লালা রস সংগ্রহ করে কোলকাতায় পাঠানো হয়। এরপর রিপোর্ট পজিটিভ আসে। একে একে তার পরিবারের সব সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যদিও পরিবারের আর কারো শরীরে করোনার উপসর্গ দেখা যায়নি। তবে ওই শিশুর শরীরে বৃহস্পতিবার করোনার নমুনা মেলে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি কোলকাতার মেটিয়াবুরুজে একটি বেসরকারি কাপড়ের কারখানায় কাজ করেন। করোনার প্রকোপে দেশ লক ডাউন হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরে আসেন। তবে বাড়ি ফিরে সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে থাকেন। গত ১৬ই এপ্রিল তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে যান এবং তাকে সেখান থেকে বর্ধমান শহর লাগোয়া দু নম্বর জাতীয় সড়কের ধারে করোনা হাসপাতালে ভর্তি করা হয়।

আর এরপরই তার পরিবারের সকলকে একে একে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে গত বৃহস্পতিবার ওই পরিবারের এক ৯ বছর বয়সী শিশুর শরীরে করোনার উপসর্গ মিলেছে। এরপর প্রশাসনের তরফ থেকে পুরো এলাকা সিল করে দেওয়া হয়। জানান হয়েছে, এরপর থেকে ওই এলাকায় রেশন দোকান, খাবার বিতরণ সমস্ত কিছু বন্ধ থাকবে। প্রশাসন খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026