Image Credited
কৌশিক পোল্ল্যে: একসময় তিনি স্টেশনের প্ল্যাটফর্মে বসে ভিক্ষা করতেন। সে সময় পাশে ছিল না কেউই। রানঘাট রেলস্টেশনের ৫নং প্ল্যাটফর্মে বসে গাইতেন গান। কেউ ভালোবেসে কিছু খেতে দিত কেউ বা টাকা দিয়ে সাহায্য করত, ওইটুকুই ছিল তার বেঁচে থাকার রসদ। এরপর ভাগ্যের ফেরে রানু পেল লটারি। স্টেশনের ভিখারি থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়িকা হবার গল্পটি কারোরই অজানা নয়।
এবার ভাইরাল হওয়া গায়িকা এগিয়ে এলেন দরিদ্র মানুষদের সাহায্যে। এলাকারই বেশ কিছু মানুষের সঙ্গে হাত মিলিয়ে এই উদ্যোগে নামেন রানু। স্থানীয় দরিদ্র কিছু মানুষকে নিজের হাতে খাবার তুলে দিলেন গায়িকা। সবটাই অবশ্য সামাজিক দূরত্ব মেনেই করা হয়েছে এবং রানু জানিয়েছেন লকডাউনে তিনি গৃহবন্দিই রয়েছেন। দরিদ্র মানুষদের কষ্ট কতখানি তা ভালোমতোই বোঝেন এই গায়িকা, সেই কারনেই নিজ সাধ্যমতো যতটুকু পারলেন সাহায্য করলেন নিরন্ন মানুষগুলিকে।
তার গলায় ছিল অসাধারন সুর, যে কারনে গোটা ভারতেই তিনি হয়ে উঠেছিলেন ভাইরাল সেনসেশন। গতবছরের ২০ই জুলাই দিনটিতে রানাঘাট স্টেশনে বসে গাওয়া গান ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ তার জীবন বদলে দেয় একনিমেষে। তার গায়কিতে মুগ্ধ হন কোটি কোটি নেটিজেনরা। গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাতারাতি স্টার বনে যান, রানাঘাটের সাদামাটা প্ল্যাটফর্মের এক দরিদ্র ভিখারিনী।
এরপর তার ভাগ্য বদলায়, মুম্বাই থেকে প্রখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হির’ সিনেমায় গান রেকর্ডিং এর ডাক পান রানু। সেই ছবির গান ‘তেরি মেরি কাহিনি’ সুপারহিট হয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রানুকে, মাঝে অবশ্য বেশ কিছু বিতর্কে ফেঁসে যান ভাইরাল গায়িকা, যদিও সেসবে ইতি টেনে আজকের দুর্দিনে মানুষের পাশে দাঁড়িয়েছেন সমব্যথী রানু মন্ডল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…