দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের মতো জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে। কিছুদিন আগে হায়দ্রাবাদের পশুচিকিৎসক তরুণীর ওপর যৌন নির্যাতনের পর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার ঘটনায় সারা দেশ যখন আতঙ্কিত, তার মধ্যেই ফের গণধর্ষণের শিকার হলেন হায়দ্রাবাদের এক মডেল। বছর একুশের উঠতি এই মডেলকে দুজন ধর্ষণ করে, যার মধ্যে একজন আবার নাবালক।
আরও পড়ুন : রাজ্য জুড়ে জারি হল সতর্কতা, কী জানাল আবহাওয়া দফতর
শুক্রবার হায়দ্রাবাদ পুলিশ জানিয়েছে গত ৭ জানুয়ারি ওই মডেল থানায় অভিযোগ দায়ের করে তার সাথে হওয়া অত্যাচারের কথা বলেন। গত ২৮ ডিসেম্বর তাকে ধর্ষণ করা হয় বলে তিনি জানান। অভিযুক্ত একজন তার পরিচিত, তিনি আগে যে হোস্টেলে থাকতেন সেই বাড়িওয়ালার ছেলে ও সেই ছেলেটির পরিচিত একজন মিলে মেয়েটির বর্তমান ভাড়া বাড়িতে তার ওপর যৌন নির্যাতন চালায়। এবং ঘটনাটি যাতে সে পুলিশকে না জানায় তার জন্য ওই মডেলকে বারবার ভয় দেখানো হয়। তাকে হুমকি দেওয়া হয় যদি সে এই ঘটনা পুলিশকে জানায় তাহলে অনলাইনে ধর্ষণের ছবি তারা ফাঁস করে দেবে তারা।
নিম্ন মানসিকতার এসব মানুষের উপযুক্ত শাস্তি ভীষণই জরুরী, সে সাবালকই হোক বা নাবালকই হোক। তবে ওই তরুণী ভয় না পেয়ে পুলিশের কাছে যাওয়ার ঘটনাটির তদন্ত শুরু করেছে হায়দ্রাবাদের পুলিশ।
আরও পড়ুন : নগদ টাকা জমা দেওয়ার নতুন সুবিধা আনল ব্যাংক
অভিযোগকারিণীর অভিযোগের ভিত্তিতে গণধর্ষণসহ আইপিসির নির্দিষ্ট ধারার মামলা রুজু করেছে হায়দ্রাবাদ পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে একের পর এক বিভিন্ন রাজ্যে বারবার এই ধরনের ঘটনায় ‘বর্তমান সমাজে আদেও মেয়েরা কতটা সুরক্ষিত ‘ এই প্রশ্ন প্রত্যেকটি মেয়ের মনেই রয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…