শৈত্যপ্রবাহের আশঙ্কা জারি না হলেও আবার যে জাঁকিয় শীত পড়তে পারে তেমনটা পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার আকাশ মেঘলা ছিল। বৃহস্পতিবার বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার মেঘলা আকাশ স্বচ্ছ হতেই এক ধাক্কায় তিন ডিগ্রি নেমেছে পারদ। শুক্রবার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হয়ে ওঠে বেলার দিকে এবং রাতের দিকে পারদ নেমে যাওয়ায় আবার ঠান্ডা উপভোগ করার সুযোগ পায় রাজ্যবাসী।
আরও পড়ুন : নগদ টাকা জমা দেওয়ার নতুন সুবিধা আনল ব্যাংক
শনিবার কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কমবে, ১২.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। উত্তুরে হাওয়ায় তাপমাত্রার পারদ নামলে শীতের আমেজ বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ নামতে পারে ১০ ডিগ্রির নিচে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
তবে রাজ্যজুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি, দুই দিনাজপুর, মালদহ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা আছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও সিকিমে তুষারপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীত জাঁকিয়ে পড়বে তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। জম্মু-কাশ্মীরে শনিবার পশ্চিমি ঝঞ্ঝা ঢুকলে রবিবার ও সোমবার তুষারপাত এবং শিলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরপ্রদেশের একাংশ ও পাঞ্জাব, দিল্লি, চন্ডিগড় প্রভৃতি স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন : ভগবানের মত আবির্ভাব আরউইন পরিবারের, অস্ট্রেলিয়ার দাবানল থেকে বাঁচল ৯০ হাজার প্রাণী
রবিবার রাজ্যে কুয়াশা দেখা যাবে। শীত যাবে যাবে বলেও যেন যাচ্ছে না, ফিরে ফিরে আসছে শহরবাসীর কাছে। পৌষ মাসের শেষ কটা দিন পিঠে পুলির সাথে জমিয়ে শীত উপভোগ করছে মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…