নিউজ

ফের কাশ্মীরে গুলির লড়াইয়ে শহীদ ১ জওয়ান, মৃত ২ জঙ্গি

গত শুক্রবার কাশ্মীরের নাগরোটায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিন সন্ত্রাসবাদীর। সেই ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যে আবারও বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠলো উপত্যকা। বুধবার সকাল নাগাদ শ্রীনগরের নিকট শালতেং অঞ্চলে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে দুই সন্ত্রাসবাদীর। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার সকালে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পুলিশ পাল্টা জবাব দিলে গুলির লড়াই তীব্র হয়। গুলি বিনিময়ের ফলে মৃত্যু হয় ২ জঙ্গির। শহীদ হন ১ সিআরপিএফ জওয়ান। এলাকায় সেনা অভিযান জোরদার করা হয়েছে। অন্য কোন জঙ্গি কোথাও লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন : রাম মন্দির নির্মাণের জন্য গঠিত হয়েছে ট্রাস্ট, লোকসভায় জানালেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গত শুক্রবার জম্মুর নিকটবর্তী নাগরোটায টোল প্লাজায় গুলির লড়াইয়ে তিন জন সন্ত্রাসবাদী নিহত হয়। সন্ত্রাসবাদীরা একটি ট্রাকে করে শ্রীনগরের দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর রাজ্য সড়কের বান টোল প্লাজায় সিকিউরিটি চেকিং-এর জন্য ভোর ৫ টার দিকে ট্রাক থামানো হলে সন্ত্রাসবাদীরা সুরক্ষা দলের উপর গুলি চালালে এক পুলিশ সদস্য আহতও হন। বেশ কিছু জঙ্গি সেদিন পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেয় বলে পুলিশের অনুমান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026